পঞ্জাব কিংসের বিরুদ্ধে দল জয় পেলেও শাস্তি হল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের। তাঁকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনে অভিযুক্ত ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডার। ফলে পঞ্জাবের বিরুদ্ধে মুম্বই শিবিরের জয়ের আনন্দ কিছুটা হলেও মাটি হয়েছে।
বৃহস্পতিবার পঞ্জাব-মুম্বই ম্যাচ চলাকালীন চতুর্থ আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে পোলার্ডের বিরুদ্ধে। আইপিএল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, পোলার্ডের বিরুদ্ধে আদর্শ আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত। তাঁকে জরিমানা করা ছাড়াও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। শুনানির সময় পোলার্ড ম্যাচ রেফারি পঙ্কজ ধারমানির কাছে অপরাধ স্বীকার করে নিয়েছেন।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটে মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারে। আম্পায়ারদের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পোলার্ড। চতুর্থ আম্পায়ারের সঙ্গে তা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন মুম্বইয়ের ব্যাটিং কোচ। সে সময় চতুর্থ আম্পায়ারের উদ্দেশে পোলার্ড অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে খেলা শেষ হওয়ার পর পোলার্ডকে শুনানিতে ডেকে পাঠান ম্যাচ রেফারি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী