ভারতের মাটিতে এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষিত হয়ে গেল। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারত প্রথম মাঠে নামবে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফাইনাল ১৯ নভেম্বর।
গ্রুপ পর্বে ভারতের ম্যাচের সূচি—
- বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
- বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
- বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ
- বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে
- বনাম নিউ জ়িল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
- বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ
- বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই
- বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
- বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু
ভারতের সূচি গ্রাফিক: শৌভিক দেবনাথ।
এ বারের বিশ্বকাপে মোট ১২টি স্টেডিয়ামে হবে খেলা। গ্রুপ পর্বে ভারতের ন’টি খেলা আলাদা আলাদা স্টেডিয়ামে রাখা হয়েছে। প্রায় গোটা ভারত জুড়ে খেলতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।