আইপিএলে পঞ্জাবের খেলার থাকলেই হিন্দি ধারাভাষ্যে তাঁকে একটি বিশেষ নামে ডাকা হয়, ‘সরপঞ্চ’। আকাশ চোপড়া যে নাম দিয়েছিলেন, তা এখন পঞ্জাব দল এবং গোটা ভারতের কাছে ছড়িয়ে গিয়েছে। তবে দীর্ঘ দিন সেই শব্দের মানেই জানতেন না শ্রেয়স আয়ার। জানার পর তাঁর মনে হয়েছে, ওখান থেকেই জীবন বদলে গিয়েছে। তিনি দু’টি বিষয়কে কৃতিত্ব দিলেন জীবনের মোড় ঘোরার নেপথ্যে।
লখনউয়ের বিরুদ্ধে রবিবার নামবে পঞ্জাব। তার আগে ‘জিয়োস্টার’-এ দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, “নামটা খুব ভাল লাগে। পঞ্জাবের হয়ে খেলা শুরু করার পর জানতামই না কবে সরপঞ্চ নামে ডাকা শুরু হয়েছে। দু’-একজন সতীর্থকে জিজ্ঞাসা করেছিলাম শব্দের অর্থ। ওরা বলল যে সরপঞ্চ মানে পরিবার, গোষ্ঠী বা জেলার প্রধান। তখন ব্যাপারটা বুঝেছিলাম। তার পর থেকেই আমার জীবন বদলে গিয়েছে।”
চলতি আইপিএলে পঞ্জাব রয়েছে সকলের উপরে। একটিও ম্যাচ হারেনি এখনও। শ্রেয়স জানিয়েছেন, বর্তমানে বিশ্বাস করা এবং মুহূর্তকে নিয়ন্ত্রণ করতে পারার জন্যই সাফল্য পেয়েছেন। শ্রেয়সের কথায়, “ট্রফি জেতাই আসল লক্ষ্য। তবে বর্তমানে বাঁচতে শেখা এবং নিজের হাতে যেটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারাই আসল। খুব বেশি সামনে তাকানো যাবে না। আবার অতীত নিয়ে ভাবলেও চলবে না। সতীর্থদের সেটাই বলি। মাঠে নেমে নিজেদের মতো খেলো। বিপক্ষকে নিয়ে ভেবো না। আমরা প্রতি দিন উন্নতি করতে চাই এবং মাঠে নিজেদের সেরাটা দিতে চাই। সব কিছু ঠিকঠাক হলে জয় আটকাতে পারবে না কেউ।”
আরও পড়ুন:
গত বছর কেকেআরকে হারানো এখনও ভুলতে পারেননি শ্রেয়স। পঞ্জাবের ১১১ রানের জবাবে কলকাতা শেষ হয়ে গিয়েছিল ৯৫ রানেই। শ্রেয়স বলেছেন, “ওই ম্যাচে আমরা দুটো উইকেট ফেলার পরেই ওদের ভাল একটা জুটি হয়। চাইছিলাম ব্যাটারদের সামনে ফিল্ডার রেখে ওদের চাপে ফেলতে। উদ্দেশ্য ছিল যাতে ওরা খারাপ শট খেলে। সেটাই হয়েছিল।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী
-
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা