আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের মালিক তিনি। আবার আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট দলের ৮০ শতাংশ অংশীদারি রয়েছে তাঁর হাতে। মোহনবাগান সাফল্য পেলেও ক্রিকেটে সেই সাফল্য এনে দিতে পারেনি লখনউ। কেন সেটা সম্ভব হয়নি? এক সাক্ষাৎকারে তার উত্তর দিলেন সঞ্জীব গোয়েন্কা।
‘এনডিটিভি’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন গোয়েন্কা। সেখানেই দুই দলের পরিচালনাগত পার্থক্যের কথা তুলে ধরেছেন তিনি। গোয়েন্কার মতে, ফুটবলে সাফল্যের রাস্তা খুঁজে পেলেও ক্রিকেটে এখনও সেটা খুঁজে পাননি।
গোয়েন্কা বলেছেন, “ফুটবলে আমরা জানি কখন কী করতে হবে। ক্রিকেটে এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি আমরা। যদি জানতেই পারতাম তা হলে এত দিনে করে ফেলতাম।” গোয়েন্কার ব্যাখ্যা, গত বছর লখনউয়ের বোলিং বিভাগে যে ফাঁকফোকর ছিল তা এ বার ভরাট করার চেষ্টা করেছেন তাঁরা। ব্যাটিং বিভাগকেও ধরে রেখেছেন। কিন্তু এখনও ব্যাটারেরা ভাল খেলতে পারেননি বলে সাফল্য পাচ্ছেন না। ছন্দ খুঁজে পেলেই দল জয়ের রাস্তায় ফিরবে বলে আশা তাঁর। এটাও বলেছেন, ক্রিকেটে সাফল্য পাওয়ার নিখুঁত ফর্মুলা খুঁজে পেলে বহু দিন আগেই তা কাজে লাগাতেন।
আরও পড়ুন:
গত দু’বছর আইএসএলের লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। গত বার শিল্ডের পাশাপাশি কাপও জিতেছে। এ বারও শিল্ড জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। পয়েন্ট তালিকায় রয়েছে দুইয়ে। অন্য দিকে, আইপিএলে খেলতে শুরু করার পর প্রথম দুই বছর লখনউ প্লে-অফে উঠেছিল। পরের দুই বছর সপ্তম স্থানে শেষ করেছে। এ বছর আবার প্লে-অফে ওঠাই প্রাথমিক লক্ষ্য তাদের। এই মুহূর্তে তারা রয়েছে সপ্তম স্থানে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী
-
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা