আগেই আইপিএলের ভবিষ্যদ্বাণী করে দিলেন আকাশ চোপড়া। ধারাভাষ্যকার হিসাবে জনপ্রিয় ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের বিশ্লেষণকে মজা করে বলা হয় ‘আকাশ-বাণী’। সেই বাণীই এ বার শোনা গেল। তিনি জানিয়ে দিলেন, এ বার কোন দল চ্যাম্পিয়ন হবে। কমলা টুপি ও বেগনি টুপি কে পাবেন, তা-ও জানিয়ে দিয়েছেন আকাশ।
একটি ইউটিউব ভিডিয়োতে আকাশ বলেন, “এ বার চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্স পারবে না। এ বার মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস প্লে-অফে উঠবে। চ্যাম্পিয়ন হবে দিল্লি।”
পাশাপাশি ব্যাট ও বল হাতে দুই সেরা ক্রিকেটারের নামও জানিয়ে দিয়েছেন আকাশ। তিনি বলেন, “কমলা টুপি জিতবে সঞ্জু স্যামসন। বেগনি টুপিক মালিক হবে জসপ্রীত বুমরাহ।” সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের সেরা ব্যাটার ও বোলার ছিলেন সঞ্জু ও বুমরাহ। আইপিএলেও তাঁদের উপরেই ভরসা দেখিয়েছেন আকাশ।
আরও পড়ুন:
গত বার আইপিএল জিতেছে বেঙ্গালুরু। ১৮ বছর পর স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। এ বারও কোহলিরা প্লে-অফে উঠবেন, এমনটাই আশা করছেন আকাশ। এ বারের আইপিএলের আগে নিলামে ১০ দলই ফাঁক ভরাট করার চেষ্টা করেছে। কলকাতা নাইট রাইডার্সের দল অনেকটাই বদলে গিয়েছে। এ বার নতুন বিদেশিদের দেখা যাবে। আকাশ বাজি রাখছেন দিল্লির উপর।
আইপিএলে যে কয়েকটি দল এক বারও জিততে পারেনি তার মধ্যে রয়েছে দিল্লি। ফাইনালে উঠেও হারতে হয়েছে। গত বার প্লে-অফে উঠতে পারেননি অক্ষরেরা। পাঁচ নম্বরে শেষ করেছিল দল। পাশাপাশি পঞ্জাব কিংসও আইপিএল জিততে পারেনি। এই দুই দলকেই প্লে-অফে দেখছেন আকাশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৩:৩৭
নিজের পায়ে নিজেই কুড়ুল কেকেআরের! অঙ্গকৃশের ‘কনকাশন হয়েছে’ বলে দিয়ে বিপদে দল, কোপ পড়তে পারে রবিবারের ম্যাচে -
১২:১৮
ইডেনে বিতর্কে কেকেআর! অঙ্গকৃশের মাথায় চোট না আঙুলে, কোন নিয়মে নামলেন তেজস্বী, উঠছে প্রশ্ন -
০৩:১১
প্রথম ছয় ম্যাচে জয় অধরা থাকার পরেও প্লে-অফের লড়াইয়ে কেকেআর, কোন মন্ত্রে? মুম্বইকে হারিয়ে জানালেন রাহানে -
০০:১৭
মুম্বইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকল কেকেআর, রবিতে দিল্লির বিরুদ্ধে মহারণ, রাহানেদের নজর থাকবে বৈভবদের দিকেও -
আইপিএলে খেলার সুযোগ পাক পেসারের! পরের বছর নিলামে নাম লেখাতে পারেন আমির