টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন প্রায় ঘটিয়ে ফেলেছিল নেপাল। শেষ পর্যন্ত চার রানে হারলেও নেপালের লড়াই ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিয়েছে। প্রাক্তন ক্রিকেটারেরাও প্রশংসা করেছেন। নেপালের লড়াই দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডেল স্টেন। তিনি কোনও ভাবে নেপাল দলের সঙ্গে যুক্ত হয়ে পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নেপালের খেলা দেখার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন স্টেন। লেখেন, “নেপাল, তোমাদের যদি দরকার হয় তা হলে আমি সাহায্য করতে তৈরি। আরও উঁচুতে ওঠো।”
প্রতিবেশী দেশের খেলাকে কুর্নিশ করেছেন যুবরাজ সিংহ। তিনি লিখেছেন, “নেপালের প্রতি সমীহ বেড়ে গেল। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নেমে, শেষ বল পর্যন্ত ওরা লড়াই করে গিয়েছে, হৃদয় দিয়ে খেলে নিজেদের জাত চিনিয়েছে! এ ভাবেই কোনও দলের উন্নতি হয় এবং চ্যাম্পিয়নেরা উঠে আসে। ক্রিকেটবিশ্ব তোমাদের দেখছে!”
আরও পড়ুন:
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮৫ রান তাড়া করতে নেমে উইকেট হারালেও চাপে পড়েনি নেপাল। কুশল ভুরতেল, রোহিত পৌড়েল এবং শেষের দিকে লোকেশ বাম প্রায় জিতিয়ে এনেছিলেন দলকে। শেষ ওভারে ১০ রান দরকার ছিল। কিন্তু স্যাম কারেনের নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডকে জিতিয়ে দেয়। ম্যাচ দেখে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, “অসাধারণ খেলল নেপাল। ক্রিকেটের উঠতি দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে ওরাই সেরা। যথেষ্ট প্রতিভা আছে ওদের দলে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের