শাহিদ আফ্রিদির সঙ্গে দানিশ কানেরিয়ার বিরোধ নতুন নয়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে ক্রিকেটজীবন শেষ করে দেওয়া, ইসলাম গ্রহণের জন্য চাপ দেওয়ার মতো একাধিক অভিযোগ আগে করেছেন কানেরিয়া। এ বার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়েও আফ্রিদিকে বিঁধলেন প্রাক্তন স্পিনার।
পর্যটকদের উপর জঙ্গি হামলার দায় ভারতীয় সেনাবাহিনীর উপর চাপিয়েছিলেন আফ্রিদি। তাঁর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কানেরিয়া। পাকিস্তানের প্রাক্তন স্পিনার বলেছেন, ‘‘আফ্রিদি সব সময় চরমপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। আমার মতে আফ্রিদিকে ভারতীয় টেলিভিশন বা কোনও মঞ্চেই সুযোগ দেওয়া উচিত নয়। এই আফ্রিদিই আমায় ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেয়। আমার সঙ্গে খাবার ভাগ করে খেতেও রাজি হয়নি। ওর আচরণ আমার অত্যন্ত অপমানজনক মনে হয়েছিল।’’
এক টেলিভিশন সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন, ‘‘ভারতে বাজি ফাটলেও পাকিস্তানের ঘাড়ে দোষ চাপানো হয়। কাশ্মীরের আট লাখ সেনা রয়েছে ভারতের। তাও এমন ঘটনা ঘটল। এক ঘণ্টা ধরে সন্ত্রাসবাদীরা হত্যালীলা চালিয়েছে। সে সময় এক জন জওয়ানও সেখানে যায়নি। তার মানে ভারতীয় সেনা পর্যটকদের নিরাপত্তা দিতে পারেনি। পরে ঘটনাস্থলে পৌঁছেই পাকিস্তানকে দোষ দিতে শুরু করে।’’ ভারতীয় সেনার দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন আফ্রিদি। তিনি আরও বলেছিলেন, ‘‘ভারত নিজেই সন্ত্রাসবাদ চালায়। দেশের মানুষদের হত্যা করে। তার পর পাকিস্তানের ঘাড়ে দোষ চাপায়।’’
আরও পড়ুন:
এর আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে আক্রমণ করেন। কানেরিয়া বলেছিলেন, ‘‘পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের কোনও ভূমিকা না-ই থাকে, তা হলে কেন প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এখনও নিন্দা করলেন না? কেন আপনাদের সেনাবাহিনী হঠাৎই জেগে উঠেছে? আসলে ভিতরে ভিতরে আপনারা সত্যিটা জানেন— আপনারাই জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন এবং লালনপালন করছেন। লজ্জা হওয়া উচিত।” তীব্র সমালোচনা করেছিলেন উপপ্রধানমন্ত্রী ইশাক দারেরও। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলা কানেরিয়া এখন আমেরিকার বাসিন্দা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা