মহসিন নকভি আদতে কেমন? অশিক্ষিত? অযোগ্য? না কি খুব ভাল মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়ে দু’রকম কথা বলে ফেলেছেন শোয়েব আখতার। ২৪ ঘণ্টা আগেই নকভিকে ‘অশিক্ষিত’, ‘অযোগ্য’ বলে আক্রমণ করেছিলেন আখতার। ২৪ ঘণ্টায় সুর বদলে ফেললেন তিনি। দায় চাপালেন ভারতের সংবাদমাধ্যমের উপর।
২৪ ঘণ্টা আগে কী বলেছিলেন আখতার?
‘এবিপি নিউজ়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আখতার নিশানা করেন নকভিকে। তিনি বলেন, “একজন ব্যক্তি জানেনই না যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাজটা কী। তিনি কী ভাবে দল চালাবেন? আপনি এমন একজনকে তারকা তৈরি করেছেন (বাবর আজ়ম) যে আপনাকে একটা ম্যাচও জেতাতে পারে না। আপনি এমন একজনকে তারকা বানিয়েছেন (শাহিন আফ্রিদি) যে ১০ ওভারও বল করতে পারে না। তা হলে কী ভাবে পাকিস্তান জিতবে?”
আখতারের মতে, বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দেশের ক্রিকেটের এই হাল। তিনি বলেন, “আপনি এমন লোকেদের দলে নিয়েছেন, যারা আপনার ইশারায় চলবে। দলের জেতা-হারা নিয়ে আপনার কোনও মাথাব্যথাই নেই। এটা সবচেয়ে বড় অপরাধ। বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এর থেকে বড় অপরাধ আর কিছু নেই।”
নকভি দায়িত্ব নেওয়ার পর ছ’বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। ছ’বারই পাকিস্তান হেরেছে। তার পরেও নকভির শিক্ষা হয়নি বলে মনে করেন আখতার। তিনি বলেন, “গত ১৫-২০ বছরে ক্রিকেটে বিনিয়োগ হয়নি। ক্রিকেট আরও খারাপ জায়গায় যাচ্ছে। এটাই বাস্তব। একটা সময় মাঠে আমরা ভারতের সঙ্গে লড়াই করতাম। এখন ওদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না। শেষ কয়েক বছরে তো পাকিস্তানের কফিনে একের পর এক পেরেক পুঁতেছে ভারত। তার দায় বোর্ডের চেয়ারম্যান এড়াতে পারেন না।”
শুধু অযোগ্য বলেই ক্ষান্ত থাকেননি আখতার। নকভিকে অশিক্ষিতও বলেছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন পেসার বলেন, “যখন একজন অযোগ্য ও অশিক্ষিত লোক এত বড় দায়িত্ব সামলান, তখন এই রকম পরিস্থিতিই হবে। উনি পাকিস্তানকে ধ্বংস করে দেবেন। যে কোনও সংস্থাকে শেষ করে দেওয়ার ক্ষমতা ওঁর আছে। উদাহরণ আপনাদের চোখের সামনে। সবই বুঝতে পারছেন।”
আরও পড়ুন:
২৪ ঘণ্টা পর কী বললেন আখতার?
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে আখতার জানান, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, “আমার কথা নকভি ভাইয়ের উদ্দেশে ছিল না। আমি কখনওই বলিনি উনি অযোগ্য। আমি বলেছি, শীর্ষস্তরে যাঁরা ক্রিকেট চালান তাঁদের কথা। ভারতের কিছু সংবাদমাধ্যম আমার কথার ভুল ব্যাখ্যা করেছে।”
আখতার জানিয়েছেন, তিনি নকভির বিরুদ্ধে কোনও কথা বলেননি। তাই এই অপপ্রচার সহ্য করবেন না। আখতার বলেন, “ওই অনুষ্ঠানে আমি সকলকে বলেছিলাম, নকভি ভাইয়ের বিরুদ্ধে খারাপ কিছু না বলতে। কারণ, আমি তা সহ্য করব না। আমি সবসময় বলেছি, নকভি ভাই খুব ভাল মানুষ। পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য উনি অনেক কিছু করেছেন। উনি পাকিস্তানের ক্রিকেটের ভাল চান। কিন্তু ওঁকে অনেকে ভুল বোঝাচ্ছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের