আইপিএলের মাঝে বিতর্কে জড়ালেন হাইনরিখ ক্লাসেন। মাথা গরম করে এক সমর্থককে মারার হুমকি সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারের। এক সমর্থকের আচরণে বিরক্ত হয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলে জয়পুর থেকে সপরিবারে হায়দরাবাদ ফিরছিলেন ক্লাসেন। বিমানবন্দরে এক ভক্ত ছবি তোলার জন্য অনুরোধ করেন। ক্লাসেন ছবি তুলতে চাননি। তা-ও ওই নাছোড়বান্দা ভক্ত জোর করতে থাকেন। তাতেই মেজাজ হারান প্রোটিয়া ব্যাটার। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, বিরক্ত ক্লাসেন ওই ভক্তকে বলেন, ‘‘আমার কথা শুনুন। আমি তো বার বার না বলছি। দয়া করে ছবি তুলবেন না। এখান থেকে সরে যান।’’ ক্লাসেনের অনুরোধের পরও ছবি তোলার জন্য জোর করতে থাকেন ওই ভক্ত। তাতেই মেজাজ হারান হায়দরাবাদের ক্রিকেটার। ক্ষুব্ধ ক্লাসেন এর পর বলেন, ‘‘আমি যদি পিছনে ঘুরি আর আপনি সেই সুযোগে আমার এবং পরিবারের ছবি তোলেন, তা হলে মেরে শুইয়ে দেব। তাই বলছি, এখান থেকে চলে যান। চুপচাপ চলে যান। এখানে কোনও ছবি তুলবেন না। আমার পরিবার রয়েছে। ক্যামেরা নিয়ে চলে যান এখান থেকে।’’
কয়েক দিন আগে এমনই এক ছবিশিকারি ভক্তের পাল্লায় পড়েছিলেন হায়দরাবাদের আর এক ক্রিকেটার ঈশান কিশন। উইকেটরক্ষক-ব্যাটার একাধিক বার আপত্তি করার পরও ভক্ত ছবি তোলার অনুরোধ করতে থাকেন। বিরক্ত ঈশান তাঁকে বলেছিলেন, ‘‘স্যর, না মানে না-ই হয়। এটুকু বুঝুন।’’ একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিষেক শর্মাও। তিনি অবশ্য কোনও কথা না বলে হাঁটার গতি বাড়িয়ে এগিয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন:
ভারতে ভক্তদের আবদারে ক্রিকেটারদের অতীষ্ঠ হওয়ার ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই ভক্তদের নানা অনুরোধে বিরক্ত হন। ভক্তদের ভালবাসা অত্যাচারের পর্যায় চলে যায়। ক্লাসেনের ঘটনা তাই ব্যতিক্রম নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী