চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন শুভমন গিল। রবিবার চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছে গুজরাত টাইটান্স। তার পরেই চেন্নাইয়ের সমর্থকদের খোঁচা মেরেছেন গুজরাতের অধিনায়ক। মুখে কিছু বলেননি তিনি। কাজে করে দেখিয়েছেন।
চেন্নাইকে হারানোর পর বিমানে ফেরার সময় নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন শুভমন। সেখানে দেখা যাচ্ছে, বিমানের আসনে বসে রয়েছেন তিনি। শুভমনের হাতে একটি হলুদ হুইস্ল বা বাঁশি। এই বাঁশি আইপিএলে খুব পরিচিত। চেন্নাইয়ের মাঠে খেলা থাকলে গ্যালারি জুড়ে এই বাঁশি বাজান চেন্নাইয়ের সমর্থকেরা। গোটা মাঠ হলুদ হয়ে থাকে।
বিমানে বসে থাকার ছবির সঙ্গে ম্যাচের কয়েকটি ছবিও দিয়েছেন শুভমন। ক্যাপশনে লিখেছেন, “নান্দ্রি চেন্নাই।” অর্থাৎ, ধন্যবাদ চেন্নাই। মুখে তিনি চেন্নাইকে ধন্যবাদ জানালেও তাঁর গভীরে হলুদ জার্সির সমর্থকদের যে তিনি খোঁচা মেরেছেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন:
আইপিএলে চেন্নাইয়ের দলে থিম সং ‘হুইস্ল পোড়ু’ অর্থাৎ, বাঁশি বাজাও। দলকে উজ্জীবিত করতে এই গান বাজে চেন্নাইয়ের মাঠে। পাশাপাশি হুইস্ল বাজান সমর্থকেরা। কিন্তু রবিবার গুজরাতের সামনে তা বন্ধ হয়ে গিয়েছে। ঘরের মাঠে চেন্নাইয়ের জয় থামিয়ে তাঁদের হারে ফিরিয়েছেন শুভমনেরা। সেই কারণেই হয়তো হলুদ বাঁশি হাতে ছবি তুলেছেন তিনি।
এ বারের আইপিএলে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। প্রথম কয়েকটি ম্যাচের পর জয়ে ফেরে দল। পয়েন্ট তালিকায় উপরেও ওঠে তারা। কিন্তু গুজরাতের কাছে হেরে আবার পিছিয়ে পড়েছে চেন্নাই। তাদের টপকেছে শুভমনের গুজরাত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী