Advertisement
E-Paper

শ্বশুর-শাশুড়ির আশীর্বাদ নিয়েই বিশ্বকাপে হার্দিক, মেয়ের বিয়ের দু’বছর পর জামাই-সাক্ষাতে আপ্লুত ওঁরাও

কখনও দেশে কখনও বিদেশে। জামাই সব সময়ই ব্যস্ত। খেলা, অনুশীলন, সংসার— সামলানোর পর সময় বড় কম। মেয়ের বিয়ে হয়েছে দু’বছরের বেশি। তবু প্রথম বার জামাইকে সামনাসামনি দেখলেন শ্বশুর-শাশুড়ি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৪
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিককে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিককে। ছবি: টুইটার।

বিয়ে হয়েছে দু’বছরের বেশি। তবু শ্বশুরবাড়ির কারও সঙ্গেই এত দিন দেখা হয়নি হার্দিক পাণ্ড্যর। স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের বাবা-মা বা অন্য পরিজনদের সঙ্গে কথা হয়েছে ফোন এবং ভিডিয়ো কলে। তাতেই দেখেছেন তাঁদের। নাতাসার বাবা-মাও জামাইকে দেখেছেন একই ভাবে।

জামাই আসলে বড্ড ব্যস্ত। খেলা, অনুশীলন এ সব নিয়েই ব্যস্ত থাকতে হয়। কখনও আইপিএল আবার কখনও দেশের হয়ে খেলা। কখনও দেশে, কখনও বিদেশ সফরে। ব্যস্ত জামাইকে হাতের সামনে পাওয়াই মুশকিল। তা ছাড়া মেয়ের শ্বশুরবাড়িও অনেক দূরে। চাইলেই যাওয়ার সুযোগ নেই।

অবশেষে নাতাসার পরিজনদের সেই আক্ষেপ মিটল। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নাতাসার পরিজনদের সঙ্গে দেখা করলেন হার্দিক। শ্বশুরবাড়ির সকলের সঙ্গে দেখা করার ভিডিয়ো সমাজমাধ্যমে নিজেই দিয়েছেন হার্দিক। তাঁকে কাছে পেয়ে নাতাসার পরিজনরা আবেগতাড়িত হয়ে পড়েন। সকলে একে একে জড়িয়ে ধরেন তাঁকে। জামাইয়ের সঙ্গে দেখা করার জন্যই সকলে এসেছেন ভারতে। হার্দিক জানিয়েছেন, তিনি খুব খুশি। নাতাসার বাড়ির সকলের সঙ্গে দেখা করার মুহূর্তটা দারুণ ছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের পর আপাতত বিশ্রামে রয়েছেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে খেলবেন না। এই সুযোগেই শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন হার্দিক।

Hardik Pandya Natasa Stankovic family Women's T20 World Cup Father in law
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy