Advertisement
E-Paper

বাংলার দাপটে কোণঠাসা বাংলাদেশ, অভিমন্যুর শতরানে রানের পাহাড়ে ভারত, দোসর যশস্বী

বাংলাদেশের কোনও বোলারই ভারতীয় ব্যাটারদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। তাও দু’জন ছাড়া ভারতের ব্যাটাররা বড় রান করতে পারলেন না। বাংলাদেশ অবশ্য বাংলার দুই প্রতিনিধির দাপট দেখল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ২১:০১
অনবদ্য শতরানের পর ভারত ‘এ’ দলের অধিনায়ক অভিমন্যু।

অনবদ্য শতরানের পর ভারত ‘এ’ দলের অধিনায়ক অভিমন্যু। ছবি: টুইটার।

বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে ব্যাট হাতেও দাপট দেখাচ্ছেন ভারত ‘এ’ দলের ব্যাটাররা। মঙ্গলবারই বাংলাদেশের দ্বিতীয় দলের ইনিংস শেষ হয়ে যায় ১১২ রানে। জবাবে ম্যাচের দ্বিতীয় দিনেই রানের পাহাড়ে ভারতের দ্বিতীয় দল। দিনের শেষে অভিমন্যু ঈশ্বরণদের সংগ্রহ ৫ উইকেটে ৪০৪ রান। অনবদ্য শতরান করলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অভিমন্যু।

বাংলার অধিনায়কই বাংলাদেশের দ্বিতীয় দলের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন ভারতকে। কক্স বাজারে ব্যাট হাতে দলকে সামনে নেতৃত্ব দিলেন তিনি। অভিমন্যুর ব্যাট থেকে এল ১৪২ রানের ইনিংস। খালিদ আহমেদের বলে আউট হওয়ার আগে মারলেন ১১টি চার এবং একটি ছয়। অন্য ওপেনার যশস্বীর ব্যাট থেকে এল ১৪৫ রানের ইনিংস। তাইজুল ইসলামের বলে আউট হওয়ার আগে তিনি মারলেন ২০টি চার এবং একটি ছয়। তিনি আউট হওয়ায় প্রথম উইকেটের জুটি শেষ হয় ২৮৩ রানে।

মূলত দুই ওপেনারের দাপটেই সুবিধাজনক জায়গায় ভারতীয়রা। কারণ, ভারতের অন্য কোনও ব্যাটার তেমন রান পেলেন না। দলের তৃতীয় সর্বোচ্চ রান উইকেটরক্ষক উপেন্দ্র যাদবের অপরাজিত ২৭। দিনের শেষে তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন চার নম্বরে নামা তিলক বর্মা। তিনি করেছেন ২৬ রান। যশ ঢুল (২০), সরফারাজ খান (২১), জয়ন্ত যাদবরা (১০) ব্যাট হাতে সাফল্য পেলেন না। বাংলাদেশের সফলতম বোলার তাইজুল ৩ উইকেট পেলেন ১৪৮ রান খরচ করে। খালিদের সংগ্রহ ৭১ রানে ২ উইকেট। বাংলাদেশের কোনও বোলারই ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি।

Advertisement

ম্যাচের পর প্রথম দিন বল হাতে সাফল্যে পেলেছিলেন বাংলার বোলার মুকেশ কুমার। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। প্রথম দিন সাফল্য পেলেন অধিনায়ক অভিমন্যু। বাংলার দুই প্রতিনিধিরই দাপট দেখল বাংলাদেশ।

Abhimanyu Easwaran Yashasvi Jaiswal India A Bangladesh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy