জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রভাব এ বার পড়ল পাকিস্তানের ক্রিকেটে। সে দেশের চার বর্তমান ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা হলেন বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।
বাবর পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। রিজ়ওয়ান বর্তমানে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক। শাহিন কয়েক মাসের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। হ্যারিসও দলের সিনিয়র সদস্য। অর্থাৎ, পাকিস্তানের চার নামকরা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে।
দু’দিন আগেই পাকিস্তানের সোনাজয়ী জ্যাভলিন খেলোয়াড় আর্শাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে। কিছু দিন আগে নিজের আয়োজিত প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিকে’ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। তার পরেই ঘটে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা। সেই ঘটনার পর নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে দেশবাসীর নিন্দা এবং আক্রমণের মুখে পড়তে হয় নীরজকে। জবাবে মুখ খুলেছিলেন নীরজ। তার পরেই নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন:
পাকিস্তান ক্রিকেটের বিরুদ্ধে এটাই অবশ্য প্রথম পদক্ষেপ নয়। কয়েক দিন আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার, বাসিত আলি ও রশিদ লতিফের ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে মোট ১৬টি ইউটিউব অ্যাকাউন্ট। কারণ হিসাবে জানানো হয়েছে, ভারতবিরোধী মন্তব্যের জেরে এই পদক্ষেপ করা হয়েছে। এ বার সেই তালিকায় ঢুকলেন চার বর্তমান ক্রিকেটার।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হত্যালীলা চালায় কয়েক জন জঙ্গি। অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয় সেই হামলায়। জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চলছে কাশ্মীরে। কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। পাকিস্তান অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার পর থেকে দু’দেশের আভ্যন্তরীণ সম্পর্ক আরও খারাপ হয়েছে। প্রভাব পড়েছে সিন্ধু জলচুক্তিতেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা