প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করেছিলেন। তার পর ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়। তার পর থেকে এই সিরিজ়ে পাওয়া যায়নি অধিনায়ক শুভমন গিলকে।
শুভমন থাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে চুনকাম হতে হত কি না, জানা নেই। গুয়াহাটিতে রেকর্ড ৪০৮ রানে ভারতের হারের পর মুখ খুলেছেন শুভমন। বার্তা দিয়েছেন সতীর্থদের জন্য।
এই বিপর্যয়ের পরে ঋষভ পন্থদের শান্ত থাকতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন। শুভমন এক্স হ্যান্ডলে লিখেছেন, “শান্ত সমুদ্র এগিয়ে চলতে শেখায় না। ঝড়ই হাত শক্ত করে তোলে। আমরা পরস্পরের প্রতি বিশ্বাস রাখব, পরস্পরের জন্য লড়াই করব। এ ভাবেই এগিয়ে যেতে থাকব। আরও শক্তিশালী হয়ে উঠব।”
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের স্কোরকার্ড।
দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ফলে হেরে দুই টেস্টের সিরিজ়ে চুনকাম হয়েছে ভারতীয় দল। ২৫ বছরে এই প্রথম ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ় জিতল দক্ষিণ আফ্রিকা। এই বিপর্যয়ের পর আর থাকতে না পেরে দলকে বার্তা দিয়েছেন শুভমন।
দ্বিতীয় টেস্ট খেলার জন্য দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছিলেন শুভমন। কিন্তু সদ্যসমাপ্ত সিরিজ়ে তাঁর যে আর খেলার সম্ভাবনা নেই তা বোঝা গিয়েছিল কলকাতাতেই। আনন্দবাজার ডট কম একাধিক বার সেই খবর লিখেওছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি করে সিরিজ় থেকে ছিটকে যান শুভমন।
আরও পড়ুন:
এখন তিনি তিন ম্যাচের এক দিনের সিরিজ় থেকেও ছিটকে গিয়েছেন। আগামী রবিবার সেই সিরিজ় শুরু। এর পর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। সেই সিরিজ়েও শুভমন খেলতে পারবেন কি না এখনও নিশ্চিত নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গৌতম গম্ভীরের কোচিংয়ে দ্বিতীয় বার ঘরের মাঠে চুনকাম হল ভারত। গত বছর নিউ জ়িল্যান্ডের পর এ বছর দক্ষিণ আফ্রিকার কাছে। তার আগে ১২ বছর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ়ে হারেনি ভারত।
- গম্ভীর-জমানায় প্রথম একাদশে বার বার বদল করা হয়েছে। কয়েক জন বাদে কারও উপর আস্থা দেখানো হয়নি। গ্রেগ চ্যাপেলের সঙ্গে গম্ভীরের তুলনা করছেন অনেকেই।
-
লজ্জার চুনকামের পরেও গম্ভীরের পাশে ভারতীয় বোর্ড! আর কত দিন সময় পাবেন কোচ? জানিয়ে দিলেন বোর্ড সচিব শইকীয়া
-
‘প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, এতে লজ্জার কিছু নেই!’ দক্ষিণ আফ্রিকার কাছে চুনকামের পর ক্ষমা চাইলেন পন্থ
-
প্রোটিয়াদের হাতে চুনকামের পরেও কি শুভমনদের গুরু থাকবেন গম্ভীর? সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় বোর্ড
-
টেস্ট বিশ্বকাপ ফাইনালে উঠতে পারবেন শুভমনেরা? দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আরও কঠিন হল পথ
-
ভারতকে চুনকাম করেই ইডেনের ‘বামন’ বিতর্ক উস্কে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা