বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও লজ্জার মুখে পড়ল ভারত। পাঁচ নম্বরে নেমে গেল ভারত। এখন গৌতম গম্ভীরের দলের জায়গা পাকিস্তানেরও নীচে।
পাকিস্তানের পয়েন্টের শতকরা হার ৫০। আর ভারতের শতকরা পয়েন্ট ৪৮.১৪। ইডেন টেস্টে হারের পর ভারত চার নম্বরে নেমে গিয়েছিল। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারার ফলে পাঁচ নম্বরে নেমে গেল।
ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে নিজেদের অবস্থান আরও মজবুত করল। তারা চারটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে। একটিতে হেরেছে। তাদের শতকরা পয়েন্ট এখন ৭৫.০০। শীর্ষে অস্ট্রেলিয়া। তারা চারটি টেস্ট খেলে চারটিতেই জিতেছে। তাদের শতকরা পয়েন্ট ১০০।
আরও পড়ুন:
পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা দু’টি টেস্ট খেলে একটিতে জিতেছে এবং একটি ড্র করেছে। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। এর পর পাকিস্তান এবং ভারত। ছয় নম্বরে রয়েছে ইংল্যান্ড। তারা ছ’টি টেস্ট খেলে দু’টি জিতেছে এবং তিনটি হেরেছে। এর পর বাংলাদেশ, পয়েন্টের শতাংশ ১৬.৬৭। পাঁচ টেস্টের সবক’টা হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত অভিযান শুরু করেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গৌতম গম্ভীরের কোচিংয়ে দ্বিতীয় বার ঘরের মাঠে চুনকাম হল ভারত। গত বছর নিউ জ়িল্যান্ডের পর এ বছর দক্ষিণ আফ্রিকার কাছে। তার আগে ১২ বছর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ়ে হারেনি ভারত।
- গম্ভীর-জমানায় প্রথম একাদশে বার বার বদল করা হয়েছে। কয়েক জন বাদে কারও উপর আস্থা দেখানো হয়নি। গ্রেগ চ্যাপেলের সঙ্গে গম্ভীরের তুলনা করছেন অনেকেই।
-
লজ্জার চুনকামের পরেও গম্ভীরের পাশে ভারতীয় বোর্ড! আর কত দিন সময় পাবেন কোচ? জানিয়ে দিলেন বোর্ড সচিব শইকীয়া
-
‘প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, এতে লজ্জার কিছু নেই!’ দক্ষিণ আফ্রিকার কাছে চুনকামের পর ক্ষমা চাইলেন পন্থ
-
প্রোটিয়াদের হাতে চুনকামের পরেও কি শুভমনদের গুরু থাকবেন গম্ভীর? সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় বোর্ড
-
থাকতে পারলেন না শুভমন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকামের পর পন্থদের জন্য বার্তা দিলেন ভারত অধিনায়ক
-
টেস্ট বিশ্বকাপ ফাইনালে উঠতে পারবেন শুভমনেরা? দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আরও কঠিন হল পথ