গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতলেও সুপার এইটে ভারতীয় দলে বদলের ইঙ্গিত। রবিবার সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বড় ম্যাচের জন্য দলে জোড়া বদল করতে পারেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা। গ্রুপ পর্বে শূন্যের হ্যাটট্রিক করলেও অভিষেক শর্মার খেলা নিয়ে সংশয় নেই। কিন্তু অন্য দুই ক্রিকেটারকে বেঞ্চে বসতে হতে পারে। যা ইঙ্গিত তাতে রবিবার পাকিস্তান ম্যাচের দল খেলাতে পারে ভারত।
ভারতের সম্ভাব্য একাদশ:
১) অভিষেক শর্মা— চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই শূন্য করেছেন। আইসিসি ক্রমতালিকায় টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার সুপার এইটে ফর্মে ফিরতে চাইছেন। তাঁর উপর ভরসা রয়েছে ভারতের। ফলে আরও একটি ম্যাচে সুযোগ পাবেন তিনি।
২) ঈশান কিশন— অভিষেক রান না পেলেও ঈশান ফর্মে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে ভাল শুরু দেওয়ার দায়িত্ব রয়েছে তাঁর।
৩) তিলক বর্মা— এখনও পর্যন্ত বিশ্বকাপে বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু তিলকের উপরেও ভরসা রয়েছে সূর্যদের। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিন নম্বরে দেখা যাবে তাঁকে।
৪) সূর্যকুমার যাদব— ভারত অধিনায়ক রানের মধ্যে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর ব্যাটে রান চাইছেন সকলে।
৫) হার্দিক পাণ্ড্য— এখনও পর্যন্ত ব্যাট হাতে তেমন বিধ্বংসী ইনিংস খেলতে পারেননি। তবে বল হাতে ভাল দেখিয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকাকে হারাতে হার্দিক দলের বড় ভরসা।
৬) শিবম দুবে— বল হাতে তেমন কিছু না করলেও ব্যাট হাতে ফর্মে রয়েছেন শিবম। বড় শট খেলতে পারেন। এই দলে ফিনিশারের ভূমিকা তাঁর।
আরও পড়ুন:
৭) রিঙ্কু সিংহ— যতটুকু সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন। বেশি বল খেলার সুযোগ পাননি। পেলে বড় রান করতে চাইবেন। পাশাপাশি রিঙ্কুর ফিল্ডিং দলের বড় সম্পদ।
৮) অক্ষর পটেল— গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিরবেন দলের সহ-অধিনায়ক। ফলে বাইরে বসতে হবে ওয়াশিংটন সুন্দরকে।
৯) কুলদীপ যাদব— একমাত্র পাকিস্তান ম্যাচে খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে খেলাতে পারে ভারত। কুলদীপের স্পিন সমস্যায় ফেলতে পারে প্রোটিয়াদের। সে ক্ষেত্রে বাইরে বসতে হবে অর্শদীপ সিংহকে।
১০) জসপ্রীত বুমরাহ— একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসাবে খেলতে পারেন বুমরাহ। ভাল ছন্দে রয়েছেন তিনি। হার্দিক ও শিবম থাকায় এক বিশেষজ্ঞ পেসার খেলাতে পারেন গম্ভীরেরা। সে ক্ষেত্রে বুমরাহের কাঁধে বড় দায়িত্ব থাকবে।
১১) বরুণ চক্রবর্তী— উইকেটের মধ্যে রয়েছেন আইসিসি ক্রমতালিকায় এক নম্বর বোলার। অহমদাবাদেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ভূমিকা নিতে পারেন বরুণ। অক্ষর ও কুলদীপের সঙ্গে দলের স্পিন আক্রমণকে সামলাতে হবে তাঁকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের