Advertisement
E-Paper

India vs South Africa 2021-22: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা, রয়েছেন কুইন্টন

ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ২০:৫১
ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। —ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ১৭ জনের দল নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে নামবে তারা। একদিনের দলের অধিনায়ক তেম্বা বাভুমা। রয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া কুইন্টন ডি’কক।

প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার মার্কো জানসেনের। একদিনের দলেও জায়গা পেয়েছেন তরুণ পেসার। দলে নেই এনরিখ নোখিয়া। চোটের কারণে বাদ পড়েছেন তিনি। দলে ফিরেছেন ওয়েন পারনেল, সিসান্দা মাগালা এবং জুবের হামজা।

বাভুমার ডেপুটি হিসাবে ঘোষণা করা হয়েছে স্পিনার কেশব মহারাজের নাম। দলে রয়েছেন অভিজ্ঞ ডেভিড মিলারও।

ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। পরের ম্যাচ ২১ জানুয়ারি। দুটি ম্যাচই হবে পার্লে। সিরিজের শেষ ম্যাচ কেপ টাউনে। ২৩ জানুয়ারি হবে সেই খেলা।

India vs South Africa 2021-22 South Africa Cricket Temba Bavuma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy