Advertisement
E-Paper

Under-19 Asia Cup: করোনা-হানায় ভেস্তে গেল গ্রুপের খেলা, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-তে ভারত-বাংলাদেশ

পয়েন্ট এক হলেও রান রেট বেশি থাকায় বি গ্রুপের শীর্ষে শেষ করে বাংলাদেশ। ফলে এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরুদ্ধে খেলবে তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১০:১৮
সেমি-তে বাংলাদেশের সামনে ভারতের ছেলেরা

সেমি-তে বাংলাদেশের সামনে ভারতের ছেলেরা ছবি: টুইটার থেকে।

ম্যাচের দায়িত্বে থাকা দুই আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে গ্রুপের শেষ ম্যাচ ভেস্তে গেল। ফলে সেমিফাইনালে ভারতের সামনে পড়ল বাংলাদেশ। বৃহস্পতিবার শারজায় হবে সেই খেলা।

গ্রুপ বি থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কিন্তু কারা গ্রুপের সেরা হবে তা নির্ভর করছিল শেষ ম্যাচের উপর। খেলা শুরু হওয়ার পরে ৩২.৪ ওভার ব্যাট করে বাংলাদেশ। তার পরে জানা যায় ম্যাচের দায়িত্বে থাকা দুই আধিকারিকের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় খেলা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আমিরশাহি ক্রিকেট বোর্ড যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের সঙ্গে যুক্ত প্রত্যেকের করোনা পরীক্ষা হবে। যত ক্ষণ না সেই রিপোর্ট আসছে তত ক্ষণ সবাইকে বিচ্ছিন্নবাসে থাকতে হবে।’

পয়েন্ট এক হলেও রান রেট বেশি থাকায় বি গ্রুপের শীর্ষে শেষ করে বাংলাদেশ। ফলে এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে তারা। অন্য দিকে এ গ্রুপের শীর্ষে থাকা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত সব থেকে বেশি চার বার (২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ভারত।

Under 19 Asia Cup india cricket COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy