বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচে নামার আগে খারাপ খবর ভারতীয় দলে। অসুস্থ অভিষেক শর্মা। হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভারতীয় দলের ওপেনারকে। ফলে নামিবিয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, পেটের সমস্যার কারণে অভিষেককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। বোর্ডের এক সূত্র তাদের বলেছে, “পেটের সমস্যার কারণে অভিষেককে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওর কয়েকটা পরীক্ষা হয়েছে। সেগুলোর রিপোর্ট এলে বোঝা যাবে ঠিক কোথায় সমস্যা হচ্ছে। তবে বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ওর খেলা নিয়ে সংশয় আছে।”
জানা গিয়েছে, পেটের সমস্যার কারণে জ্বর এসেছে অভিষেকের। তাঁর রক্তচাপও অনিয়মিত। সেই কারণে ঝুঁকি নেয়নি দল। বুধবার দলের সঙ্গে অনুশীলন করেননি অভিষেক। পরে সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, “অভিষেকের পেটে সমস্যা হয়েছে। তাই অনুশীলন করেনি। আশা করছি নামিবিয়া ম্যাচের আগে ও সুস্থ হয়ে উঠবে।”
আরও পড়ুন:
আমেরিকার বিরুদ্ধে আউট হয়ে ফেরার পর আর মাঠে নামেননি অভিষেক। তাঁর বদলে ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। দিল্লি পৌঁছে দলের সঙ্গে কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। কিন্তু বেশি ক্ষণ সেখানে ছিলেন না। যদি নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক খেলতে না পারেন তা হলে ভারতের প্রথম একাদশে ফিরবেন সঞ্জু। তবে রবিবার পাকিস্তান ম্যাচের আগে অভিষেক সুস্থ হয়ে উঠুন তেমনটাই প্রার্থনা করছেন ভারতীয় সমর্থকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের