Advertisement
E-Paper

বাগ্‌দান ভাঙল পৃথ্বী শ’য়ের! ক্রিকেটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বাগ্‌দত্তার, ‘ওর বিরুদ্ধে ওঠা সব জল্পনা সত্যি’

আবার বিতর্কে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। তাঁর বিরুদ্ধে এ বার সমাজমাধ্যমে সরব হয়েছেন বাগ্‌দত্তা আকৃতি অগ্রবাল। পৃথ্বীর বাগ্‌দান ভাঙার জল্পনাও শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৯:০৬
cricket

আকৃতি অগ্রবালের (বাঁ দিকে) সঙ্গে বাগ্‌দানের অনুষ্ঠানে পৃথ্বী শ। —ফাইল চিত্র।

ঘটা করে হয়েছিল বাগ্‌দান। ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি অগ্রবালের সেই বাগ্‌দান কি ভেঙে গিয়েছে? তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পৃথ্বীর বিরুদ্ধে এ বার সমাজমাধ্যমে সরব হয়েছেন বাগ্‌দত্তা আকৃতি। তাঁর দাবি, পৃথ্বীর বিরুদ্ধে ওঠা সব জল্পনা সত্যি।

ইনস্টাগ্রামে স্টোরিতে আকৃতি লিখেছেন, “অনেক বার প্রতারিত হয়েছি। তার পরেও একটা কথা বলিনি। ভাবতে পারছি না, এতটা এগিয়ে যাওয়ার পরেও....” বাক্যটি শেষ করেননি আকৃতি। তবে তাঁর কথা থেকে ইঙ্গিত, বাগ্‌দানের পরেও আরও এক বার প্রতারিত হয়েছেন তিনি। আকৃতি আরও লেখেন, “সমাজমাধ্যমে আপনারা ওর সম্পর্কে যা শুনেছেন, ওর বিরুদ্ধে ওঠা যা জল্পনা শুনেছেন, সব সত্যি।” কারও নাম না নিলেও তাঁর আঙুল যে পৃথ্বীর দিকে তা বুঝতে অসুবিধা হচ্ছে না।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বাগ্‌দানের সব ছবি মুছে ফেলেছেন আকৃতি। পৃথ্বীকে আনফলো করে দিয়েছেন তিনি। তার পরেই জল্পনা শুরু হয়েছে যে, তাঁদের বাগ্‌দান ভেঙে গিয়েছে। তবে এই বিষয়ে প্রকাশ্যে পৃথ্বী বা আকৃতি কিছু বলেননি।

চলতি বছর আইপিএলের আগে আকৃতির সঙ্গে বাগ্‌দান হয়েছিল পৃথ্বীর। আইপিএলে দিল্লি ক্যাপিটালস পৃথ্বীকে নিয়েছিল। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তাঁর। বেঞ্চে বসেই কাটিয়েছেন ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

ভারতের জার্সিতে দুরন্ত অভিষেকের পরেও বিশৃঙ্খলা ও খারাপ ফর্মের কারণে হারিয়ে গিয়েছেন পৃথ্বী। বার বার বিতর্কে জড়িয়েছেন। এক নেটপ্রভাবীকে মারধরের অভিযোগে থানা-পুলিশ পর্যন্ত হয়েছিল। সেই বিতর্ক থামিয়ে আরও এক বার ভারতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন পৃথ্বী। তিনি জানিয়েছিলেন, তিন গুণ বেশি পরিশ্রম করছেন। কিন্তু তার মাঝেই আরও এক বার বিতর্কে জড়ালেন তিনি।

Prithvi Shaw India Cricketer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy