আলিগড়ে ফিরে বাবার শেষযাত্রায় অংশ নিলেন রিঙ্কু সিংহ। বাবার মৃত্যুর খবর পেয়ে চেন্নাই থেকে বাড়ি ফেরেন ভারতীয় ক্রিকেটার। বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটারের পরিবারে।
রিঙ্কুর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট ও নীল টুপি পরে রয়েছেন তিনি। বাবার শেষযাত্রায় অংশ নিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার। তাঁর পরিবারের অন্য সদস্যেরাও ছিলেন সেখানে। রিঙ্কুর বাবার শেষকৃত্যে নিরাপত্তা জোরদার ছিল। ফলে বাইরের কেউ সেখানে বিশেষ ছিলেন না।
গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে রিঙ্কুর বাবা খানচন্দ সিংহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ ৪) লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন:
চেন্নাইয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রিঙ্কু হঠাৎ শিবির ছেড়ে চলে যান। বাবাকে দেখে রিঙ্কু দ্রুত চেন্নাই ফিরে আসেন। যদিও বৃহস্পতিবারের ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসাবে ফিল্ডিং করেন।
বাবার মৃত্যুর খবর পেয়ে চেন্নাই থেকে সরাসরি আলিগড়ে পৌঁছেছেন রিঙ্কু। বাকি দল কলকাতায় এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকবেন, না ভারতীয় দলে যোগ দেবেন, তা নিয়ে এখনও তিনি কিছু জানাননি। তবে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শনিবার কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন রিঙ্কু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের
-
এক জনের একটা পারফরম্যান্সই দলের মেজাজ বদলে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কার, জানালেন গম্ভীর