ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মে খেলতে চেয়েও পারছেন না আয়ুষ মাত্রে। কয়েক দিন আগে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি খেলতে চেয়েছিলেন আয়ুষ। কিন্তু পারবেন না তিনি।
কর্নেল সিকে নাইডু প্রতিযোগিতায় ওড়িশার বিরুদ্ধে খেলা ছিল মুম্বইয়ের। বোর্ডের নিয়ম, ঘরোয়া ক্রিকেটে অন্তত দু’টি ম্যাচ না খেললে হঠাৎ করে কোনও প্রতিযোগিতায় খেলতে পারবেন না সেই ক্রিকেটার। কিন্তু ভারতের ছোটদের বিশ্বকাপ খেলতে ব্যস্ত থাকায় আয়ুষ তা খেলতে পারেননি। ফলে তাঁর নামা হবে না।
শুক্রবার থেকে কর্নেল সিকে নাইডু ট্রফিতে মুম্বইয়ের অনূর্ধ্ব-২৩ দলের খেলা। আয়ুষ সেই ম্যাচ খেলতে চেয়েছিলেন। কিন্তু বোর্ডের নিয়মে তিনি খেলতে পারবেন না। তবে ছোটদের বিশ্বকাপে আয়ুষের সতীর্থ অভিজ্ঞান কুন্ডু এই ম্যাচ খেলবেন। তিনি এর আগে মুম্বইযের হয়ে অনূর্ধ্ব-২৩ ক্রিকেট খেলেননি। প্রথম বার নামবেন তিনি।
আরও পড়ুন:
ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসাবে ছোটদের বিশ্বকাপ জিতেছেন আয়ুষ। জ়িম্বাবোয়েতে আয়োজিত এই প্রতিযোগিতায় ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। গোটা প্রতিযোগিতায় দাপট দেখিয়েছে তারা। শুরুতে আয়ুষ ফর্মে না থাকলেও পরের দিকে ছন্দে ফিরেছেন। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। কিন্তু মুম্বইয়ের হয়ে নামা হচ্ছে না তাঁর।