ভারতের হারের জন্য ব্যাটারদের দায়ী করছেন সূর্যকুমার যাদব। কিন্তু যাঁর কাজ ব্যাটারদের খামতি পূরণ করার, সেই ব্যাটিং কোচ সীতাংশু কোটাক কারও দোষ দেখতে পাচ্ছেন না। বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের লজ্জার হারকে ‘অফ ডে’ বলে কাটিয়ে দিয়েছেন তিনি। তবে সেইসঙ্গে দলে বদলেরও ইঙ্গিত দিয়েছেন কোটাক। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, এই পরিস্থিতিতে দলে বদল দরকার কি না বুঝতে পারছেন না তিনি। তাঁর কথা শুনেই বোঝা যাচ্ছে, হারের ধাক্কায় বেসামাল ভারতীয় দল।
কোটাকের মতে, দিনটা ভারতীয় দলের ছিল না। সেই কারণেই হারতে হয়েছে। তিনি বলেন, “আমি বলব না, চাপ সামলাতে না পেরে হেরেছি। অনভিজ্ঞতার প্রশ্নই উঠছে না। এত আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পর অভিজ্ঞতার অভাবের দোহাই দেওয়া যায় না। আমি বলব, দিনটা আমাদের ছিল না। সকলেরই খারাপ দিন ছিল।”
তবে চলতি বিশ্বকাপে দলের ব্যাটিং পারফরম্যান্স যে চিন্তা বাড়াচ্ছে তা স্বীকার করে নিয়েছেন কোটাক। তিনি বলেন, “আমাদের ব্যাটিং ভাল হচ্ছে না। সেটা চিন্তার কারণ। আমরা ভাবছি। গৌতম ও সূর্য এই বিষয়ে কথা বলেছে। যদি কিছু বদলাতে হয় তো ওরা বদলাবে।” কোটাকের এই কথা থেকে স্পষ্ট, দলে বদল হতে পারে। রবিবার হারের পর ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, অক্ষর পটেলকে না খেলানো ভুল হয়েছিল। পাশাপাশি সঞ্জু স্যামসনের নাম নিয়ে যে আলোচনা হবে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। এ বার কোটাকের কথাতেও সেই ইঙ্গিত।
আরও পড়ুন:
অবশ্য দলে বদলের ইঙ্গিত দিলেও প্রতিযোগিতার এই পর্যায়ে এসে সেটা কতটা কাজে দেবে তা নিয়ে সংশয়ে রয়েছেন কোটাক। তিনি বলেন, “আমরা প্রতিযোগিতার এমন একটা পর্যায়ে এসে গিয়েছি, যেখানে ভাবতে হবে, সত্যিই কিছু বদলাব? না যা আছে সেটা নিয়েই এগোব? বদলাতে হলে কোথায় বদল দরকার সেটাও ভাবতে হবে।” অর্থাৎ, দলে বদল দরকার কি না, বা বদল করলে তা কাজে দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে কোটাকের।
রবিবার হারের পর মাঠেক ধারে ডাগ আউটে বসেই আলোচনা শুরু করেছিলেন গম্ভীর, সূর্য ও কোটাক। সেখানে তাঁদের কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। কিন্তু এত বড় হারের ধাক্কায় যে ভারতীয় দল ভাবতে বসেছে তা তাঁদের শরীরী ভাষা ও পরে কোটাকের কথা থেকেই পরিষ্কার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের