Advertisement
E-Paper

১৬ ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, নিলামে কত জনকে নিতে পারবে কলকাতা

মঙ্গলবার ছিল আইপিএল নিলামের আগে বিভিন্ন দলের ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিন। সেই দিনের আগেই বিলিংসরা জানিয়ে দিয়েছিলেন যে খেলবেন না। কিন্তু কেকেআর ছেড়ে দিল আরও অনেককেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ২০:৩৪
কলকাতা দলে আর খেলতে দেখা যাবে না একাধিক ক্রিকেটারকে।

কলকাতা দলে আর খেলতে দেখা যাবে না একাধিক ক্রিকেটারকে। —ফাইল চিত্র

শুধু প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস নয়, কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে একাধিক ক্রিকেটারকে। মঙ্গলবার ছিল নিলামের দলের ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিন। সেই দিনের আগেই বিলিংসরা জানিয়ে দিয়েছিলেন যে খেলবেন না। কিন্তু কেকেআর ছেড়ে দিল আরও অনেককেই।

কলকাতা দলে আর খেলতে দেখা যাবে না অজিঙ্ক রাহানেকে। গত বার তাঁকে নিলামে কিনেছিলেন নাইটরা। কিন্তু সে ভাবে সফল হতে পারেননি ভারতের অভিজ্ঞ ব্যাটার। ভারতের টেস্ট দল থেকেও বাদ গিয়েছেন তিনি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন রাহানে। সেই সঙ্গে কলকাতা ছেড়ে দিয়েছে শেল্ডন জ্যাকসন, বাবা অপরাজিতের মতো ক্রিকেটারকে। গত বার তাঁদের উইকেটরক্ষক হিসাবে দেখা গিয়েছিল কলকাতা দলে। কিন্তু কেউই সে ভাবে ভরসা দিতে পারেননি।

বিলিংস, জ্যাকসন এবং অপরাজিতকে ছেড়ে দেওয়ায় কলকাতা দলে উইকেটরক্ষক বলতে শুধুই এ বার গুজরাত টাইটান্স দল থেকে আসা রহমানউল্লাহ গুরবাজ। সেই সঙ্গে কলকাতা নিয়েছে শার্দূল ঠাকুরকে। অলরাউন্ডার হিসাবে কার্যকর হতে পারেন তিনি। কলকাতা নিয়েছে লকি ফার্গুসনকেও। কামিন্সের অভাব পূরণ করে দিতে পারেন কিউই পেসার।

কলকাতা ছেড়ে দিয়েছে অ্যারন ফিঞ্চকেও। গত বার হেলস খেলবেন না জানানোর পর ফিঞ্চকে দলে নেয় কলকাতা। এ বার দু’জনকেই ছেড়ে দিল তারা।

কলকাতা ছেড়ে দিয়েছে আমন খান, শিবম মাভি, অভিজিত তোমর, অশোক শর্মা, প্রথম সিংহ, রমেশ কুমার, রাসিখ সালামের মতো ক্রিকেটারকে। দলে রাখা হয়নি আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবিকেও। শ্রীলঙ্কার চামিকা করুণারত্নেকেও দলে রাখল না কলকাতা।

নিলামের আগে কলকাতার হাতে রইল ৭ কোটি ৫ লক্ষ টাকা। তিন জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে তারা। শ্রেয়স আয়ারের দলে রইলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। দলে রাখা হল বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহরা। নিলামে সর্বাধিক ১১ জন ক্রিকেটারকে নিতে পারবে কলকাতা।

IPL 2023 KKR kolkata knight riders Ajinkya Rahane
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy