গোটা বিশ্বের টি-টোয়েন্টি লিগের ছবি বদলে দিয়েছে আইপিএল। আর্থিক দিক থেকে আইপিএলের ধারেকাছে নেই বিশ্বের কোনও লিগ। তার পরেও প্রতিযোগিতায় তিন নম্বরে ভারতের ক্রোড়পতি টি-টোয়েন্টি লিগ। বিশ্বের ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউসিএ) জানিয়েছে, ক্রিকেটারদের অধিকার ও সুরক্ষার মাপকাঠিতে পিছিয়ে গিয়েছে আইপিএল।
বৃহস্পতিবার বিশ্বের ক্রিকেটারদের সংগঠন একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, আইপিএল পেয়েছে ৬২.৬ পয়েন্ট। তালিকায় সকলের উপরে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। তাদের পয়েন্ট ৭৫.২। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ এসএ২০-র পয়েন্ট ৬৮।
বেতন কাঠামোর দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে আইপিএল। কিন্তু তারা পিছিয়ে গিয়েছে প্রতিযোগিতা আয়োজন, সমস্যার সমাধান এবং ক্রিকেটারদের অধিকার ও সুরক্ষার মাপকাঠিতে। এই বিষয়ে অবশ্য এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন:
বিশ্বের ক্রিকেটারদের সংগঠনের চিফ এগজ়িকিউটিভ টম মোফাট একটি বিবৃতিতে জানিয়েছেন, এই ধরনের টি-টোয়েন্টি লিগের মাধ্যমে বিশ্ব জুড়ে অনেক বেশি ক্রিকেটার উঠে এসেছে। তিনি বলেন, “বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখনও উন্নতির জায়গা রয়েছে। আমরা চাই, গোটা বিশ্বে ক্রিকেটারদের স্বার্থ সুরক্ষিত হোক।”
আইপিএল সমস্যা পড়েছে চলতি মরসুমের আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনায়। নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল মুস্তাফিজুরকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এতে ক্রিকেটারের স্বার্থ ও সুরক্ষা বিঘ্নিত হয়েছে বলেই মনে করছে বিশ্বের ক্রিকেটারদের সংগঠন। বিদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার ক্ষেত্রে ভারতীয় বোর্ডের এই নীতির সমালোচনা করেছেন মোফাটেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী