কেরিয়ারে স্বপ্নের সময় কাটাচ্ছেন ঈশান কিশন। প্রথমে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অধিনায়ক হিসাবে ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছেন। সেই পারফরম্যান্সের জেরে ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে বিশ্বজয়ী হয়েছেন। এ বার আইপিএলের শুরুতে সানরাইজ়ার্স হায়দরাবাদকে নেতৃত্বও দেবেন তিনি। প্রথম বার দায়িত্ব নিলেও তাঁকে হালকা ভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন ঝাড়খণ্ডের কোচ সানি গুপ্ত।
ঈশানকে অনেক কাছ থেকে দেখেছেন সানি। তিনি জানেন, অধিনায়ক ঈশান কী করতে পারেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে সানি বলেন, “ও একদম মাটির মানুষ। আমরা দেখেছি, সামান্য সাফল্যেও অনেকে কী ভাবে বদলে যায়। কিন্তু ঈশান অন্য রকম। ও বদলায়নি। সেই কারণেই এত সাফল্য পাচ্ছে।”
জাতীয় দল বা আইপিএলে আগে অধিনায়কত্ব না করলেও ঘরোয়া ক্রিকেটে সেই অভিজ্ঞতা রয়েছে ঈশানের। তাঁর প্রধান লক্ষ্য, সাজঘরের পরিবেশ ভাল রাখা। সানি বলেন, “ঈশান জানে সাজঘরের পরিবেশ কী ভাবে ভাল রাখতে হয়। দল জিতুক বা হারুক, সাজঘরের পরিবেশ ভাল থাকে। ও সকলকে বুঝিয়ে দিয়েছে, আউট হলেও চিন্তা নেই। কিন্তু প্রত্যেকে যেন ভাল ভাবে নিজের দায়িত্ব পালন করে। কাকে কী করতে হবে, সেটা যেন স্পষ্ট থাকে।”
কয়েক বছর আগে ঈশানকে ‘অবাধ্য’ তকমা দিয়ে জাতীয় দল থেকে বার করে দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বার করা হয় তাঁকে। ঈশান কিন্তু আদতে অবাধ্য নন বলেই জানিয়েছেন সানি। তিনি বলেন, “সকলে ভাবে ও সারা ক্ষণ হাসাহাসি করে। মজা করে। কিন্তু ঈশান ও রকম নয়। ও খুব সিরিয়াস। বিশেষ করে পরিকল্পনার সময়। প্রতিপক্ষকে নিয়ে পড়াশোনা করে। প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা করে পরিকল্পনা করে। তার পর সকলের সঙ্গে বৈঠক করে। তার জন্য যতটা সময় প্রয়োজন ও দেয়।”
আরও পড়ুন:
দলে কিছু নিয়মও তৈরি করেছেন ঈশান। বিশেষ করে সময়ানুবর্তিতার নিয়ম। সানি বলেন, “টিমবাসে উঠতে কেউ দেরি করলে এক হাজার টাকা জরিমানা দিতে হয়। দলের শৃঙ্খলা যাতে কোনও ভাবে নষ্ট না হয়, সে দিকে ও তৎপর।”
ঝাড়খণ্ডের দলে ঈশানের সতীর্থ বিরাট সিংহ জানিয়েছেন, মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে শিখেছেন ঈশান। ভারতের এই প্রাক্তন অধিনায়কের শিক্ষা নিয়ে আইপিএলে অধিনায়কত্বের সূচনা করতে চান তিনি।
২৮ মার্চ শুরু আইপিএল। প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে হায়দরাবাদ। অর্থাৎ, প্রথম ম্যাচেই দেখা যাবে অধিনায়ক ঈশানকে। এখন দেখার, আইপিএলে তাঁর অধিনায়কত্বের শুরুটা কেমন হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৪৪
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও -
১২:০৮
আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে সহজ অঙ্ক তিন দলের সামনে, কলকাতাকে কী করতে হবে? দৌড় থেকে ছিটকে গিয়েছে কারা? -
২৩:০০
সঞ্জুর ব্যাটে জয় চেন্নাইয়ের, অক্ষরের দিল্লিকে হারিয়ে আইপিএলে প্লেঅফের আশা উজ্জ্বল করল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা -
কর্নাটকের বিধায়কদের আবদারে ক্ষুব্ধ বোর্ড, আইপিএলের ফাইনালে উঠলেও ঘরের মাঠে খেলার সুযোগ হারাতে পারেন কোহলিরা
-
আইপিএলে প্রথম উইকেট নিয়েই পকেট থেকে কাগজ বার করে দেখালেন ‘জয় শ্রীরাম’! চর্চায় মুম্বইয়ের নতুন বোলার