টানা ছয় ম্যাচ হেরে এমনিতেই আইপিএলে চাপে রয়েছে পঞ্জাব কিংস। এর মধ্যেই দলের গৃহযুদ্ধ প্রকাশ্যে চলে এল। ফিজিয়োর মন্তব্যের বিরোধিতা করে প্রকাশ্যে বিবৃতি দিল পঞ্জাবের দল পরিচালন সমিতি। সেখানে ফিজিয়োর মন্তব্যকে অসত্য এবং ভুয়ো প্রতিবেদন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। অথচ ফিজিয়ো কথা বলেছিলেন সংবাদমাধ্যমের সঙ্গেই।
অর্শদীপ সিংহের ফিটনেস নিয়ে গোলমালের সূত্রপাত। ফিজিয়ো অ্যান্ড্রু লিপাস দাবি করেছিলেন, অর্শদীপের শারীরিক বিধিনিষেধ রয়েছে, যার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। কিন্তু পঞ্জাব দাবি করেছে, অর্শদীপ পুরোপুরি ফিট। দলের সঙ্গে মন দিয়ে অনুশীলন করছেন। কে সত্যি বলছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
কিছু দিন আগে লিপাস বলেছিলেন, “আমি সমাজমাধ্যম দেখি না। তবে অর্শদীপকে নিয়ে চারদিকে অনেক কথা চলছে এটা শুনেছি। নিজে দেখিনি। অর্শদীপের আচরণ নিয়ে কোনও সমস্যা নেই। ও সব সময় দলের জন্য নিজের সেরাটা দেয়। তবে শারীরিক অবস্থা নিয়ে আমরা দু’জনেই কাজ করছে। ওর ফিটনেস নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। হয়তো পারফরম্যান্সের উত্থান-পতনের নেপথ্যে সেটাই দায়ী। তবে গত দু’সপ্তাহের চেয়ে অনেক ভাল অবস্থায় রয়েছে অর্শদীপ। ওর মানসিকতাও তুঙ্গে রয়েছে। সাজঘর আগের মতোই মাতিয়ে রাখছে।”
আরও পড়ুন:
সোমবার পঞ্জাব একটি বিবৃতিতে জানায়, তাদের জোরে বোলার এবং সর্বোচ্চ উইকেটশিকারি অর্শদীপ পুরোপুরি ফিট এবং সক্রিয় ভাবে অনুশীলন করছেন। উন্নতি নিয়ে দল পরিচালন সমিতি সন্তুষ্ট। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পর্বে খেলার জন্য মুখিয়ে রয়েছে অর্শদীপ। তাঁর শক্তি, ছন্দ এবং দায়বদ্ধতার প্রশংসা করেছে পঞ্জাব। আগামী দিনেও পঞ্জাবের হয়ে তিনি নিজের সেরাটা দেবেন বলে আশা করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী