চলতি আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও একটিও উইকেট পাননি তিনি। ১৬৪ রান হজম করেছেন। আইপিএলে এতটা খারাপ ফর্মে কখনও দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরের মনে হচ্ছে, বুমরাহ পুরোপুরি ফিট নন। তাঁর শরীরী ভাষাতেই সেটা বোঝা যাচ্ছে।
আইপিএল শুরুর আগে উৎকর্ষ কেন্দ্রে গিয়েছিলেন বুমরাহ। তখনই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। জল্পনা উড়িয়ে প্রথম ম্যাচ থেকেই খেলছেন বুমরাহ। তবে সাফল্য পাচ্ছেন না। আইপিএলে তাঁকে বৈচিত্র ব্যবহার করতে, বিভিন্ন কোণ থেকে বল করতে দেখা যাচ্ছে।
এক ক্রিকেট ওয়েবসাইটে জাফর বলেছেন, “আমার মনে হয় বুমরাহ ১০০ শতাংশ ফিট নয়। এটাই আমার বিশ্বাস। বিশ্বকাপ বা তার আগে যেমন দেখেছিলাম, এখন বুমরাহের বোলিংয়ের মধ্যে সেই শরীরী ভাষাটাই দেখতে পাচ্ছি না। তাই আমার মনে হচ্ছে বুমরাহ নিজের সেরা ফর্মে নেই। এ ভাবে লেংথ মিস্ করতে ওকে কখনও দেখিনি। এ ভাবে কখনও বল করে না। যদি ১০০ শতাংশ ফিট থাকত তা হলে কখনও এ ভাবে বল করত না বুমরাহ।”
আরও পড়ুন:
বুমরাহের বোলিং থেকে সেই তীক্ষ্ণতা চলে গিয়েছে বলে মনে করেন জাফর। বলের নড়াচড়াও আর হচ্ছে না। জাফরের কথায়, “বুমরাহের বোলিংয়ে যে ঝাঁজটা ছিল সেটাই নেই। আগে ওর হাত থেকে বল বেরিয়ে ব্যাটে আছড়ে পড়ত। এখন সেটা দেখতে পাচ্ছি না। ফর্ম সব সময় একই থাকে না জানি। তাই বুমরাহ সব সময়েই ভাল বল করবে এটা প্রত্যাশা করা উচিত নয়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:৫১
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস -
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী