রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে হঠাৎই বিতর্ক। কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম দাবি করেছে, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা অবৈধ ভাবে তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আদালতে যাওয়ার কথা ভাবছে তারা।
সোমানিদের অভিযোগ, রাজস্থান রয়্যালসের মালিকানা অধিগ্রহণের চূড়ান্ত পর্যায়ে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কিন্তু বিডিং প্রক্রিয়ার অধিকাংশ সময় তারা শীর্ষস্থানে ছিল। গোষ্ঠীটি অনিয়মের অভিযোগ তুলেছে এবং বিডিং পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, এই কারণেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা তাদের হাতছাড়া হয়ে যায়।
গত ২৪ মার্চের রিপোর্ট অনুযায়ী, সোমানি, ওয়ালমার্ট পরিবারের রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবার সম্মিলিত ভাবে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলার (প্রায় ১৫,০০০ কোটি টাকা) চুক্তিতে রাজস্থান রয়্যালস কেনার ব্যাপারে এগিয়ে ছিল।
কিন্তু গত রবিবার নাটকের শুরু। সে দিন নিশ্চিত করা হয়, লক্ষ্মী এন মিত্তল এবং আদিত্য মিত্তলের নেতৃত্বাধীন মিত্তল পরিবার এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা প্রায় ১.৬৫ বিলিয়ন ডলারে (প্রায় ১৫,৬৬০ কোটি টাকা) রাজস্থান রয়্যালস কিনে নিয়েছেন। খবর ছড়ায় যে, সোমানির নেতৃত্বাধীন গোষ্ঠী তাদের বিড প্রত্যাহার করে নিয়েছে। সেই দাবি অস্বীকার করেছে কনসোর্টিয়ামটি।
কাল সোমানি, রব জর্ডান ওয়ালটন এবং মাইকেল হ্যাম্পের জোট বিবৃতি দিয়ে জানায়, ‘‘দীর্ঘ ছয় মাসের একটি প্রক্রিয়ার পর রাজস্থান রয়্যালসের মালিকানা গ্রুপের অংশ হতে না পেরে আমরা গভীর ভাবে হতাশ। এই পুরো সময় জুড়ে আমরাই শুরু থেকে শেষ পর্যন্ত শীর্ষ বিডার হিসেবে ছিলাম।’’
সোমানিদের আরও দাবি, ‘‘আমাদের কনসোর্টিয়াম অক্লান্ত পরিশ্রম করে একদল বিশিষ্ট বিনিয়োগকারীকে একত্রিত করেছিল, যাদের এনএফএল, এমএলবি, ইপিএল, লা লিগা এবং টিজিএল-এ মালিকানার অভিজ্ঞতা রয়েছে। এই গ্রুপে পেশাদার ক্রীড়া জগতের শীর্ষ স্তরের বিশ্বসেরা তারকারাও অন্তর্ভুক্ত ছিলেন। আমাদের লক্ষ্য ছিল আইপিএল-কে এক নতুন আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া।’’
‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের দাবি, আদালতে যাওয়ার কথাও ভাবছে সোমানির কনসোর্টিয়াম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৪৭
এক পায়েই ভাই হার্দিকের দলকে হারালেন ক্রুণাল! কোহলির ‘গোল্ডেন ডাক’, তবু মুম্বইকে রুদ্ধশ্বাস শেষ ওভারে হারাল বেঙ্গালুরু -
১৫:১১
তামিলনাড়ুর রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ, লখনউ ম্যাচের আগে সমর্থকদের বার্তা চেন্নাইয়ের, জানিয়ে দেওয়া হল কী কী আনা যাবে না -
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা
-
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ
-
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন