আইপিএলে হর্ষিত রানার খেলার সম্ভাবনা প্রায় নেই। তাঁর পরিবর্ত জোরে বোলারের খোঁজ করছেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা দুই ক্রিকেটারকে আইপিএল শুরুর আগে দেখতে চাইছে কেকেআর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন হর্ষিত। অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখনও খেলার মতো অবস্থায় নেই তিনি। ভারতীয় দলের জোরে বোলারকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে অভিষেক নায়ারদের। বেশ কয়েক জন বোলার তাঁর ভাবনায় রয়েছে। কেকেআর কর্তৃপক্ষ এর আগে ডেকে পাঠিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা কেএম আসিফ এবং সিমরজিৎ সিংহকে। তাঁদের ট্রায়ালে দেখেছেন কোচ।
এ বার শিবিরে ডাকা হয়েছে মুম্বইয়ের হয়ে খেলা আকাশ মাধওয়াল এবং বেঙ্গালুরুর হয়ে খেলা নবদীপ সাইনিকে। দু’জনেরই উচ্চতা বেশি নয়। বলের গতিও খুব বেশি নয়। তবে পিচে পড়ার পর দু’জনের বলই খানিকটা পিছলে ব্যাটারের কাছে যায়। অন্য দিকে, সিমরজিতের বলের গতি বেশ ভাল। তাঁর বলের লেংথও বেশ ভাল। সব মিলিয়ে হর্ষিতের পরিবর্তে কাকে নেওয়া ঠিক হবে, তা নিয়ে কিছুটা ধন্দে রয়েছে।
আরও পড়ুন:
মাথিশা পাথিরানা ফিট হয়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতে কেকেআর। প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন ক্যামেরন গ্রিন এবং ব্লেসিং মুজ়ারাবানি। তাঁদের শক্তি-দুর্বলতা বিচার করে পরিবর্ত ক্রিকেটার নিতে চাইছেন কেকেআর কর্তৃপক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী