হতাশ দেখাচ্ছে অজিঙ্ক রাহানেকে। কী বলবেন বুঝতে পারছেন না। ঠোঁটে মুচকি হাসি রয়েছে। কিন্তু সেই হাসি যে হতাশা ঢাকার জন্য তা যে কেউ বুঝতে পারবে। আইপিএলে প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটি হেরেছে কেকেআর। শুক্রবার গুজরাতের কাছেও হারতে হয়েছে। তার পরেও অধিনায়ক রাহানে দলের ভাল দিকটাই খুঁজছেন। দুর্বলতা ঢাকতে ব্যস্ত তিনি।
ম্যাচ শেষে রাহানে বললেন, “ম্যাচ হেরে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে কথা বলা কঠিন। তবে আমি শুধু ভাল দিকের কথাই বলব। শুরুতে তিন উইকেট পড়ে যাওয়ার পর ক্যামেরন গ্রিন পাল্টা আক্রমণ করল। চাপের মধ্যে ওর ইনিংস অসাধারণ। ১৮০ রান বাঁচাতে দলের বোলারেরাও নিজেদের সবটা দিল। শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গেল। সেটাও কম কৃতিত্বের নয়। আমি শুধু ইতিবাচক দিকটা দেখছি।” গ্রিনের রানে ফেরা ছাড়া কেকেআরের ইতিবাচক দিক খুব একটা দেখা যায়নি। প্রচুর দুর্বলতা রয়েছে। কিন্তু সে সব নিয়ে মুখই খুললেন না রাহানে।
খেলা শেষ ওভারে গেলেও শুভমন গিলের ইনিংস তো অনেক আগেই খেলা কেকেআরের হাত থেকে বার করে নিয়ে গিয়েছিল। যে পিচে রাহানেরা সমস্যায় পড়লেন, সেখানে আরাম করে ব্যাট করলেন শুভমন। তবে কি দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাট করার পক্ষে ভাল হয়ে গিয়েছিল। রাহানে বললেন, “শুভমন খুব ভাল ব্যাট করেছে। আমার মনে হয়েছে, লেংথ বল পিচে পড়ে একটু থমকাচ্ছিল। কিন্তু ব্যাটের কাছে বল ফেললে খুব ভাল ভাবে ব্যাটে আসছিল। তবে অজুহাত দিতে চাইছি না। পাওয়ার প্লে-তে আমাদের উইকেট দরকার ছিল। শুভমন ও সুদর্শন ভাল ব্যাট করল।”
এ দিনের ম্যাচে ভাল ব্যাট করলেও বল করেননি গ্রিন। তার কারণও জানিয়েছেন রাহানে। অধিনায়ক বলেন, “গ্রিনের পেশিতে একটু টান ধরেছিল। তাই ও বার বার ডাগআউটে ফিরছিল। সেই কারণেই এই ম্যাচে বল করেনি।”
আরও পড়ুন:
পয়েন্ট তালিকায় সকলের শেষে কেকেআর। সেখান থেকে কি উপরে ওঠার আশা রয়েছে? রাহানে বললেন, “এক একটা মরসুম এ রকম হয়। আমরা তিনটে ম্যাচ কাছে গিয়ে হেরেছি। সেগুলো জিততেই পারতাম। আমার মতে, এই পরিস্থিতিতে খুব বেশি ভেবে লাভ নেই। আমরা মাঠে নামব। খেলা উপভোগ করার চেষ্টা করব। আমাদের হাতে যা রয়েছে সেটা করার চেষ্টা করব। দল হিসাবে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব। ইতিবাচক থেকে প্রথম বল থেকে আক্রমণের চেষ্টা করব।”
রাহানে তো এই কথাগুলি আগেও বলেছেন। কিন্তু মাঠে তা দেখা যাচ্ছে না। ম্যাচের পর ম্যাচে সেই এক ভুল। দেখে মনে হচ্ছে, ভয়ে ভয়ে খেলছেন। মাঝে এক দিনের বিরতি। রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবেন রাহানেরা। সামনে থাকবে বৈভব সূর্যবংশী। সেই ম্যাচে কি জয়ে ফিরতে পারবে কেকেআর? রাহানেও হয়তো খুব একটা আশা করছেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী
-
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা