বিভিন্ন কারণে দলের প্রধান তিন স্ট্রাইক বোলারকে আইপিএলে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। নিলামে ভাল দল গড়েও চাপে অজিঙ্ক রাহানে, অভিষেক নায়ারেরা। চাপ বাড়িয়েছেন ক্যামেরন গ্রিন। প্রথম দু’টি ম্যাচে বল করতে পারেননি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তবে বৃহস্পতিবার ইডেনে আশার কথা শুনিয়েছেন রাহানে।
আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ টাকায় কিনেছিলেন কেকেআর কর্তৃপক্ষ। এত দাম দিয়ে কিনেও তাঁকে দিয়ে বল করানো যাচ্ছে না ম্যাচে। অনুশীলনে অবশ্য বল করছেন অস্ট্রেলীয় ক্রিকেটার। প্রথম ম্যাচের পর জানা গিয়েছিল, ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশিকার জন্য বোলার গ্রিনকে ব্যবহার করতে পারছে না কেকেআর। অধিনায়ক রাহানের আশা, খুব তাড়াতাড়ি বল করতে পারবেন গ্রিন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে বল করতে দেখা গিয়েছে গ্রিনকে। তাঁর দিকে নজর রাখছিলেন কোচ নায়ার। তা নিয়ে রাহানেকে প্রশ্ন করা হয় টসের পর। উত্তরে কেকেআর অধিনায়ক বলেন, ‘‘যা যা করার গ্রিন সব করছে। ট্রেনিং করছে। দলের ফিজিয়ো ওর দিকে নজর রাখছেন। আপাতত এটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি আপনারা ওকে বল করতে দেখবেন।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের বোলিং কিছুটা অনভিজ্ঞ। সমস্যা আছে। ব্যাটারদের উপর বাড়তি চাপ পড়ছে।’’
চোট সারিয়ে আইপিএল খেলতে এসেছেন গ্রিন। ব্যাট বা ফিল্ডিং করতে সমস্যা না হলেও ভারতে আসার সময় বল করার মতো ফিটনেস তাঁর ছিল না। সতর্কতা হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়া আইপিএলের শুরু থেকে গ্রিনকে দিয়ে বল করানোর অনুমতি দেয়নি কেকেআরকে। কেকেআর শিবির সূত্রে খবর, বল করার মতো ফিটনেস ফিরে পেয়েছেন গ্রিন। অনুশীলনও শুরু করেছেন। কিছু দিনের মধ্যেই ম্যাচে বল করবেন। চাপে থাকা কেকেআর কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৩:০৩
ধোনির কায়দায় স্টাম্পিং সঞ্জুর! আউট হয়ে মেজাজ হারালেন ক্লাসেন, স্যামসনকে দু’কথা শুনিয়ে ফিরলেন সাজঘরে -
১১:২০
‘এ বার বাড়ি যাও!’ চেন্নাইয়ের সমর্থকদের খোঁচা ঈশানের, পরে ১২ শব্দের আরও বড় খোঁচা হায়দরাবাদ ব্যাটারের -
২৩:৩৬
প্লে-অফে হায়দরাবাদ, ঈশানরা জিতে শেষ চারে তুলে দিল গুজরাতকেও, একটি জায়গার জন্য লড়াইয়ে এখন পাঁচ দল -
২২:৪৫
‘ধোনি কোথায়’, টসের সময় চেন্নাইয়ের অধিনায়ককে প্রশ্ন শাস্ত্রীর, কী উত্তর দিলেন রুতুরাজ? বিরতিতে দেখা মিলল মাহির -
১৯:৪৭
অর্শদীপের ফিটনেস নিয়ে ফিজিয়োর সঙ্গে লেগে গেল দল পরিচালন সমিতির, টানা ছয় ম্যাচে হারা পঞ্জাবের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে