সোমবার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই। অনেকেই আশা করেছিলেন শেষ ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পাওয়া যাবে। সেই আশা সফল হল না। ম্যাচের আগে রবি শাস্ত্রীও প্রশ্ন করেন অধিনায়ক রুতুরাজকে। চেন্নাইয়ের অধিনায়কের জবাবে হতাশ হয়েছেন সমর্থকেরা। তবে ম্যাচের বিরতিতে উত্তর পেয়েছেন শাস্ত্রী এবং সমর্থকেরা।
টসের সময় রুতুরাজকে শাস্ত্রী প্রশ্ন করেন, “আমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। মহেন্দ্র সিংহ ধোনি। কোথায় ও? ও কি খেলছে?” শাস্ত্রী এ কথা বলার সঙ্গে সঙ্গেই চিপক উত্তাল হয়ে ওঠে। সমর্থকেরা চিৎকার করতে থাকেন। কিছু ক্ষণ কথাই বলতে পারেননি রুতুরাজ। কোনও মতে তিনি বলেন, “ও এখানেই রয়েছে। কিন্তু এই ম্যাচ খেলার জন্য ফিট নয়। আমরা চেষ্টা করব এই ম্যাচটা জিততে। তার পর শেষ ম্যাচে কী হবে এখনই বলা যাচ্ছে না।” অর্থাৎ রুতুরাজ ইঙ্গিত দিয়ে রেখেছেন, অহমদাবাদে গুজরাতের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে খেলতেও পারেন ধোনি।
প্রথম ইনিংস শেষ হওয়ার পর চেন্নাইয়ের সব ক্রিকেটার মাঠে আসেন ছবি তোলার জন্য। বাকিদের সঙ্গে এগিয়ে আসেন ধোনিও। তাঁকে দেখেই ফেটে পড়ে চিপক। ধোনিও হাত নাড়াতে থাকেন সমর্থকদের উদ্দেশে। গ্যালারিতে সেই মুহূর্তের সাক্ষী ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী এবং তাঁদের সন্তান।
আরও পড়ুন:
ম্যাচের আগেই ধোনির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে চেন্নাইয়ে অবস্থিত এনএসজি-র আঞ্চলিক দফতরে দেখা গিয়েছে। কমান্ডোদের সঙ্গে কথা বলেছেন, হাসিঠাট্টা করেছেন ধোনি। পাশাপাশি তাঁকে গুলি চালাতেও দেখা গিয়েছে। কমান্ডোর উদ্দেশে মজা করে ধোনি বলেছেন, “এখনও ফিট আছি তাই না?”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী