রাজস্থান রয়্যালসকে ৭৭ রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাত টাইটান্স। ১১টি ম্যাচ খেলে শুভমন গিলের দলের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে রিয়ান পরাগদের ১২ পয়েন্ট। তাঁরা রয়েছেন পঞ্চম স্থানে। তা-ও আইপিএলের প্লেঅফে ওঠার সম্ভাবনা রাজস্থানের বেশি! টানা চার ম্যাচ জিতে দৌড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও।
শনিবার রাজস্থান-গুজরাতের পর আইপিএলের পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে প্লেঅফের দৌড়ে ধরা হচ্ছে মূলত পাঁচটি দলকে। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ (১১ ম্যাচে ১৪ পয়েন্ট), তৃতীয় স্থানে থাকা পঞ্জাব কিংস (১০ ম্যাচে ১৩ পয়েন্ট) এবং চতুর্থ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (১০ ম্যাচে ১২ পয়েন্ট) সঙ্গে মূল লড়াইয়ে গুজরাত এবং রাজস্থান। ষষ্ঠ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সুযোগ রয়েছে অজিঙ্ক রাহানেদেরও। আপাতত পয়েন্টের হিসাবে দ্বিতীয় স্থানে থাকলেও বাকি ম্যাচগুলির নিরিখে গুজরাতকে দৌড় পঞ্চম স্থানে রাখছেন বিশেষজ্ঞেরা। আর রাজস্থানকে রাখা হচ্ছে তৃতীয় স্থানে।
লিগ পর্বে শুভমনদের বাকি তিনটি ম্যাচ। তাঁদের খেলতে হবে শীর্ষে থাকা হায়দরাবাদের সঙ্গে। বাকি দু’ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছন্দে ফিরে আসা চেন্নাই এবং কলকাতার সঙ্গে। অন্য দিকে, রাজস্থানেরও বাকি রয়েছে তিনটি ম্যাচ। পারফরম্যান্সের নিরিখে তুলনায় সহজ প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে হবে যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশীদের। রাজস্থানের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় শেষ তিনটি স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই তিন দলের প্লেঅফে ওঠার সুযোগ প্রায় নেই।
পয়েন্ট তালিকায় বর্তমান অবস্থান এবং বাকি সূচির ভিত্তিতে প্লেঅফে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি হায়দরাবাদের। প্যাট কামিন্সের দলের সম্ভাবনা ৮৯.৫৯ শতাংশ। দ্বিতীয় স্থানে পঞ্জাব। শ্রেয়স আয়ারের দলের সম্ভাবনা ৮৪.৮১ শতাংশ। তৃতীয় স্থানে রাজস্থানের সম্ভাবনা ৮০.৩১ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু। বিরাট কোহলিদের সুযোগ ৭৭.৫৫ শতাংশ। পঞ্চম স্থান শুভমনেরা। গুজরাতের সম্ভাবনা ৭২.৫২ শতাংশ। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থাকা চেন্নাইও রয়েছে লড়াইয়ে। রুতুরাজ গায়কোয়াড়ের দলের সম্ভাবনা ৩৮.৮১ শতাংশ।
পয়েন্ট তালিকায় শেষ চারটি জায়গা থাকা দলগুলির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। যদিও অঙ্কের হিসাবে সুযোগ রয়েছে রাহানেদের। তাঁদের ১০ ম্যাচে ৯ পয়েন্ট। বাকি সব ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌঁছোবে কেকেআর। ম্যাচ বাকি বেঙ্গালুরু, গুজরাত, মুম্বই এবং দিল্লির সঙ্গে। এর মধ্যে কোহলিদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। কেকেআরের প্লেঅফে ওঠার সম্ভাবনা ধরা হচ্ছে ৫.২৩ শতাংশ।
আরও পড়ুন:
শেষ তিন জায়গায় লখনউ, মুম্বই এবং দিল্লি। এই তিন দলের সম্ভাবনা ধরা হচ্ছে যথাক্রমে ১.৫৬ শতাংশ, ১.৫০ শতাংশ এবং শূন্য শতাংশ। যদিও অক্ষর পটেলের দল ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। বাকি দু’দলের ১০ ম্যাচে সংগ্রহ ৬ পয়েন্ট। নেট রান রেটে লখনউয়ের থেকে ভাল জায়গায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
০৯:৩৫
২২০ রান জলভাত! আইপিএলে ঘরের মাঠের সুবিধা হারাচ্ছে দলগুলি, বোর্ডের সিদ্ধান্ত ব্যুমেরাং হবে না তো -
২৩:০৯
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা -
১৭:৪৭
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ -
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন
-
আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ