কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পরই দুঃসংবাদ লখনউ সুপার জায়ান্টস শিবিরে। আইপিএলের একটিও ম্যাচ না খেলে ছিটকে গেলেন ২ কোটি টাকার অলরাউন্ডার। চোট না সারায় পুরো প্রতিযোগিতাতেই খেলতে পারবেন না তিনি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। তার পর থেকেই মাঠের বাইরে অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর চোট এখনও সারেনি। আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নেই। লখনউয়ের গ্লোবাল ডিরেক্টর টম মুডি বলেছেন, ‘‘ওয়ানিন্দু হাসরঙ্গ এ বার আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ওর পরিবর্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করব।’’ আইপিএলের গত নিলামের আগে হাসরঙ্গকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। লখনউ তাঁর সঙ্গে ২ কোটি টাকায় চুক্তি করেছিল।
হাসরঙ্গ এখনও বল করতে পারছেন না। স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কা ক্রিকেট তাঁকে এই অবস্থায় আইপিএল খেলার অনুমতি দেবে না। শ্রীলঙ্কার অলরাউন্ডার নিজেও বোর্ডের কাছে আইপিএল খেলার অনুমতি চাননি। চোট সম্পূর্ণ ঠিক হওয়ার পর হাসরঙ্গকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তার পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অনুমতি পাবেন।
হাসরঙ্গের পরিবর্ত হিসাবে লখনউ নিতে পারে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে। ৩৪ বছরের অলরাউন্ডার বাঁ হাতে স্পিন করেন। ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২১৮টি উইকেট রয়েছে লিন্ডের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং নিউ জ়িল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন তিনি। আরও কয়েক জন ক্রিকেটার লখনউ কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৪৭
এক পায়েই ভাই হার্দিকের দলকে হারালেন ক্রুণাল! কোহলির ‘গোল্ডেন ডাক’, তবু মুম্বইকে রুদ্ধশ্বাস শেষ ওভারে হারাল বেঙ্গালুরু -
১৫:১১
তামিলনাড়ুর রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ, লখনউ ম্যাচের আগে সমর্থকদের বার্তা চেন্নাইয়ের, জানিয়ে দেওয়া হল কী কী আনা যাবে না -
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা
-
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ
-
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন