Advertisement
E-Paper

Ranji Trophy 2022: সরাসরি রঞ্জি জয়ের সুযোগ মধ্যপ্রদেশের, জিততে দরকার ১০৮ রান

পঞ্চম দিন প্রথম সেশনে ২৬৯ রানে অলআউট হয়ে গিয়েছে মুম্বই। অর্থাৎ ১০৮ রান করলে প্রথম বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হবে মধ্যপ্রদেশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৩:০৩
মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয় (ডান দিকে) ৪টি উইকেট নিলেন।

মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয় (ডান দিকে) ৪টি উইকেট নিলেন। ছবি: পিটিআই

রঞ্জি ট্রফির ফাইনালের চতুর্থ দিনের শেষে মনে হচ্ছিল, প্রথম ইনিংসের লিডে মুম্বইকে হারাবে মধ্যপ্রদেশ। কিন্তু পঞ্চম দিন প্রথম সেশনের পরে সরাসরি জয়ের সুযোগ তাদের সামনে। দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট মুম্বই। অর্থাৎ, ১০৮ রান করলে মুম্বইকে হারিয়ে প্রথম বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হবেন চন্দ্রকান্ত পন্ডিতের ছেলেরা।

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ১১৩। পঞ্চম দিন আরও ১৫৬ রান যোগ করতে পারলেন পৃথ্বী শ, যশস্বী জায়সবালরা। ম্যাচে সামান্যতম সুযোগ তৈরি করতে হলে দ্রত রান করা ছাড়া মুম্বইয়ের হাতে কোনও উপায় ছিল না। সেটাই করার চেষ্টা করলেন দলের ব্যাটাররা। দ্রুত রান উঠলেও উইকেট পড়ল।

মুম্বইয়ের হয়ে ভাল ব্যাট করলেন সুবেদ পারকর ও সরফরাজ খান। সুবেদ ৫১ ও সরফরাজ ৪৫ রান করলেন। বাকিরা তেমন রান পেলেন না। সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে দুই ইনিংসেই শতরান করা যশস্বী দ্বিতীয় ইনিংসে মাত্র এক রান করে আউট হয়ে গেলেন। মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয় ৪টি এবং গৌরব যাদব ও পার্থ সাহানি ২টি করে উইকেট নিলেন।

মধ্যপ্রদেশকে জেতার জন্য করতে হবে ১০৮ রান। অন্তত ৫৫ ওভার সময় পাবে তারা। হিসাব সহজ। এখন দেখার চতুর্থ ইনিংসে কেমন ব্যাট করেন যশ দুবে, রজত পাটীদাররা।

Ranji Trophy Madhya Pradesh mumbai final
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy