দু’জন ছিলেন মাঠেই। এক জন অবশ্য টেলিভিশনের পর্দাতেই খেলা দেখেছেন। তবে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে সমান উচ্ছ্বসিত তিন জনই। ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা। দলের পাশাপাশি গৌতম গম্ভীরের কথা অবশ্য আলাদা ভাবে বললেন শুধু ধোনি।
বিশ্বকাপের ফাইনাল শুরু হওয়ার আগে দেখা যায়, ট্রফি নিয়ে মাঠে ঢুকছেন ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি ও রোহিত। দু’জনেই খেলার শেষ পর্যন্ত মাঠে ছিলেন। দলের জয় উপভোগ করেন। রোহিত মাঠে নেমে দলের সকলের সঙ্গে আনন্দ ভাগও করে নেন।
খেলা শেষে ভারতীয় দলের ট্রফিজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নেন ধোনি। সেখানে তিনি লেখেন, “অহমদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ ও বিশ্ব জুড়ে ভারতীয় সমর্থকদের শুভেচ্ছা। খেলা দেখে খুব ভাল লাগল।” তার পরেই কোচ গম্ভীরকে টেনে আনেন ধোনি। তিনি লেখেন, “কোচসাহেব, তোমাকে হাসলে দারুণ লাগে। হাসি ও আবেগ একসঙ্গে থাকলে আটকানো কঠিন। খুব ভাল খেলেছ তোমরা।” পাশাপাশি জসপ্রীত বুমরাহের কথাও আলাদা করে বলেছেন ধোনি। তিনি লেখেন, “বুমরাহের বিষয়ে কিছু না লেখাই ভাল। চ্যাম্পিয়ন বোলার।”
ধোনি ও গম্ভীর দীর্ঘ দিন একসঙ্গে ভারতীয় দলে খেলেছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের এক দিনের বিশ্বকাপ ভারত জিতেছিল ধোনির নেতৃত্বে। সেই দুই প্রতিযোগিতায় ভাল খেলেছিলেন গম্ভীর। পরে অবশ্য বিভিন্ন জায়গায় ধোনির প্রতি গম্ভীরের উষ্মাও প্রকাশ পেয়েছে। তবে ধোনি প্রকাশ্যে কিছু বলেননি। বিশ্বকাপ জেতার পরেও গম্ভীরের প্রশংসাই করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন:
ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক রোহিত অবশ্য সমাজমাধ্যমের পাতায় বেশি শব্দ খরচ করেননি। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “গোটা দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে। সকলকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা।”
কোহলি মাঠে ছিলেন না। তবে তাঁর নজর যে খেলাতেই ছিল, তা তাঁর পোস্ট দেখে বোঝা যাচ্ছে। ভারত বিশ্বকাপ জেতার কয়েক মিনিটের মধ্যে এক্স মাধ্যমে পোস্ট করেন কোহলি। তিনি লেখেন, “চ্যাম্পিয়ন্স। অহমদাবাদে দুর্দান্ত একটা জয়। গোটা প্রতিযোগিতায় আমরা যে বিধ্বংসী ক্রিকেট খেলেছি তার তুলনা হবে না। সকলে দারুণ সাহসের পরিচয় দিয়েছে। কঠিন পরিস্থিতিতে লড়েছে। আবার চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে শুভেচ্ছা। জয় হিন্দ।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের