আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে রোহিত শর্মার দল সুবিধা পেয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে খেলার সময় চোট পেয়েছেন কিউয়ি পেসার ম্যাট হেনরি। রবিবার তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান। ক্যাচটি সফল ভাবে ধরলেও চোট এড়াতে পারেননি হেনরি। মাঠেই ছটফট করতে থাকেন। ফিজ়িয়ো এসে চিকিৎসা করার সময়ও বেশ অস্বস্তিতে দেখাচ্ছিল তাঁকে। এক সময় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পুরো ওভার বলও করতে পারেননি হেনরি। ১০ ওভারের বদলে মাত্র সাত ওভার বল করেছেন। ৪২ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ম্যাচের পর হেনরির সম্পর্কে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, “ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।”
হেনরি খেলতে না পারলে সুবিধা হবে ভারতের। গত রবিবারের সাক্ষাতে ভারতের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার ছিলেন হেনরিই। ৪২ রানে ভারতের পাঁচ ব্যাটারকে ফেরান। সেটাই তাঁর ক্রিকেটজীবনের সেরা বোলিং ফিগার। হেনরি না খেললে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন রোহিত শর্মারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এ বার অংশ নিয়েছে আয়োজক পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স ট্রফি এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা। ‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিত। সেরা আটটি দল খেলে আইসিসির এই প্রতিযোগিতায়।
-
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের
-
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরদিনই অবসর নিয়ে মন্তব্য জাডেজার, চার শব্দে দিলেন উত্তর
-
রোহিতের হাতে ট্রফি ওঠার পরই দলছুট শামি! রবি রাতে মঞ্চ থেকে কেন নেমে যান বাংলার বোলার
-
এক অধিনায়কের অভিনন্দন বার্তা আর এক নেতাকে, রোহিতকে কী লিখলেন সূর্যকুমার?
-
কেন ডাকা হল না পুরস্কারমঞ্চে? আইসিসি-র কাছে জানতে চাইবে ক্ষুব্ধ পাকিস্তান