রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন করল না কলকাতা নাইট রাইডার্স। প্রথম জয়ের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে খেলতে নামা অজিঙ্ক রাহানেরা আগের গুজরাত টাইটান্স ম্যাচের দলই খেলাচ্ছেন। এই ম্যাচেও খেলা হচ্ছে না রাচিন রবীন্দ্রে। খেলছেন না মাথিশা পাথিরানাও।
দলের প্রায় কেউই ছন্দে নেই। আগের ম্যাচের পর দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন রাহানে। তা-ও আগের ম্যাচের ১১জনকে নিয়েই রিয়ান পরাগের দলের চ্যালেঞ্জ সমলাবেন রাহানেরা। কেকেআরের হয়ে রাজস্থানের বিরুদ্ধে ওপেন করবেন টিম সেইফার্ট এবং রাহানে। তিন নম্বরে নামবেন ক্যামেরন গ্রিন। চার নম্বরে ব্যাট করবেন রভম্যান পাওয়েল। পাঁচ থেকে সাত নম্বর পর্যন্ত রয়েছেন রিঙ্কু সিংহ, সুনীল নারাইন এবং রমনদীপ সিংহ।
আরও পড়ুন:
দলে রয়েছেন চার জন বিশেষজ্ঞ বোলার। তাঁরা হলেন অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগী। রবিবার সকালেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার জোরে বোলার পাথিরানা। তাঁকেও রাজস্থানের বিরুদ্ধে খেলানো হচ্ছে না। কেকেআরের এই বোলিং আক্রমণ কী ভাবে বৈভব সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং সামলাবে, তা নিয়ে আগ্রহ থাকবে ক্রিকেটপ্রেমীদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:৫১
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস -
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী