একেই বোধহয় বলে ভাগ্যবদল। দু’দিন আগেও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বহু দূরে ছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু হর্ষিত রানা চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন তিনি। শুধু দলে নয়, আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশেও ঢুকে পড়েছেন তিনি। খেলছেন না জসপ্রীত বুমরাহ।
ওয়াংখেড়েতে টস হেরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব দল জানাতে গিয়ে বলেন, “ওয়াশিংটন সুন্দর খেলছে না। সঞ্জু স্যামসনও খেলছে না। দুর্ভাগ্যজনক ভাবে জসপ্রীত বুমরাহ অসুস্থ। ওর বদলে মহম্মদ সিরাজ খেলছে।” সূর্য নাম না করলেও এই ম্যাচে খেলছেন না স্পিনার কুলদীপ যাদবও। এই চার ক্রিকেটারকে বেঞ্চে রেখে নামছেন সূর্যেরা।
সঞ্জু যে খেলবেন না, তা স্পষ্ট ছিল। প্রস্তুতি ম্যাচেও তাঁকে খেলায়নি ভারত। সুন্দর এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাঁর চোট পুরো সারেনি। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তিনি। অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তী খেলায় কুলদীপকে বাইরে বসতে হয়েছে।
আরও পড়ুন:
বুমরাহ যে প্রথম ম্যাচে না-ও খেলতে পারেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল প্রস্তুতি ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে খেলেননি বুমরাহ। তিনি না খেললে দলে ঢুকতেন হর্ষিত। কিন্তু প্রস্তুতি ম্যাচে তিনিও চোট পেয়ে ছিটকে নেন। দলে আর কোনও পেসার নেই। ফলে সিরাজকেই খেলাচ্ছে ভারত। তবে এতে সিরাজের সুবিধা হবে। শেষ মুহূর্তে দলে ঢোকায় প্রস্তুতি ভাল ভাবে হয়নি তাঁর। অপেক্ষাকৃত দুর্বল আমেরিকার বিরুদ্ধে সেই প্রস্তুতি সেরে ফেলতে পারবেন তিনি।
ভারতের প্রথম একাদশ— অভিষেক শর্মা, ইশান কিশন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের