Advertisement
E-Paper

মহিলা মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলে বিপাকে নাসিম, শোকজ পাক বোর্ডের, একাধিক অভিযোগ বোলারের বিরুদ্ধে

পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ় নিয়ে বিতর্কিত পোস্ট করে বিপাকে নাসিম শাহ। তাঁর বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ এবং সমাজমাধ্যম অপব্যবহারের অভিযোগ উঠেছে। শোকজ করেছে পিসিবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:২৯
picture of cricket

নাসিম শাহ। —ফাইল চিত্র।

বিপাকে নাসিম শাহ। পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ়কে নিয়ে সমাজমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেছিলেন। তাঁকে শোকজ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাস্তি পেতে হতে পারে পাকিস্তানের জোরে বোলারকে।

মারিয়মকে নিয়ে পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় সেটি মুছে দেন নাসিম। তা-ও হয়তো পিসিবির শাস্তি এড়াতে পারবেন না তিনি। পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন নাসিম। তাঁর বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গ, শৃঙ্খলাভঙ্গ এবং সমাজমাধ্যম অপব্যবহারের অভিযোগ উঠেছে। বিতর্কিত পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে নাসিমকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে পিসিবি। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিতে হবে। পিসিবি পেশাদারিত্বের মান, চুক্তিগত বাধ্যবাধকতা এবং ক্রিকেটীয় সততা বজায় রাখতে বদ্ধপরিকর।’’ আলাদা করে তদন্ত শুরুর কথাও জানানো হয়েছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ বার রাওয়ালপিন্ডি পিন্ডিজ়ের হয়ে খেলছেন। প্রতিযোগিতার প্রথম ম্যাচ দেখতে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এসেছিলেন মারিয়ম। তাঁকে স্টেডিয়ামে স্বাগত জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে পিসিবি। এর পর নাসিম মন্তব্য করেন, ‘‘ওঁকে সব সময় কেন লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হয়।’’ জোরে বোলারের এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ ওঠে নাসিমের বিরুদ্ধে। যদিও নাসিম পরে দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তিনি বিষয়টি জানতে পেরে মুছে দেন।

Pakistan Cricket PCB PSL Naseem Shah Maryam Nawaz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy