তাঁর বলে পাঁচ রকমের বৈচিত্র আছে। পাশাপাশি তাঁর বোলিং অ্যাকশনও অদ্ভুত। একেবারেই দৌড়ান না। বল করার আগে হঠাৎ থমকে যান। এক সেকেন্ডের বিরতি নিয়ে তার পর বল ছাড়েন। এখনও তাঁর স্পিনের রহস্য অজানা। তাঁর বোলিং অ্যাকশন নিয়েও জোর আলোচনা চলছে। তিনি যে ভাবে বল করেন তার রহস্য ফাঁস করলেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক।
বিশ্বকাপের সুপার এইটে নিউ জ়িল্যান্ড ম্যাচের আগে বোলিং অ্যাকশন নিয়ে কথা বলেছেন তারিক। ধারাভাষ্যকারদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি টেনিস বলে খেলার সময়ও এ ভাবেই বল করতাম। যদি স্লো-মোশনে আমার বোলিং দেখেন, তা হলে বুঝবেন, একটা ছন্দ আছে। কিন্তু আমি ধীরে এগোই। পুরো বোলিং অ্যাকশনকে কয়েকটা ভাগে ভেঙে ফেলেছি। তাতে আমার সুবিধা হয়। এ ভাবে বল করেই সফল হয়েছি। তাই বোলিং অ্যাকশন বদলাইনি।”
তাঁর বোলিং অ্যাকশন বৈধ কি না, তা নিয়ে বার বার আলোচনা হয়েছে। আগেও দু’বার অভিযোগ উঠেছিল। কিন্তু প্রমাণিত হয়নি। তারিক জানিয়েছিলেন, তাঁর হাতে দু’টি কনুই রয়েছে। ফলে বল করার সময় মনে হয়, হাত ভাঙছেন তিনি। কিন্তু আদতে তা নয়। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে দু’বার পরীক্ষা হয়েছে। কিন্তু অবৈধ কিছু ধরা পড়েনি।
তারিক কোনও দিন ভাবেননি যে, বিশ্বকাপে তাঁকে নিয়ে এত আলোচনা হবে। তবে এই আলোচনা উপভোগ করছেন পাক স্পিনার। তারিক বলেন, “আমি ভাবিনি এত জন কিংবদন্তি আমার বোলিং নিয়ে কথা বলবেন। আমার খুব ভাল লাগছে। পাশাপাশি বলটাও ভাল করছি। ছ’সাত বছর আগে যখন ঘরোয়া ক্রিকেট খেলতাম, তখন ভাবিনি এত দূর এগোতে পারব।”
আরও পড়ুন:
বোলিং অ্যাকশনের পাশাপাশি মাথার ফেটিতেও নজর কেড়েছেন তারিক। ফেটি বেঁধে বল করার অবশ্য একটি কারণও রয়েছে তাঁর। তারিক বলেন, “আগে চুল লম্বা ছিল। অনেক সময় মাথার চুল চোখের সামনে চলে আসত। ফলে বল করতে সমস্যা হত। সেই কারণেই ফেটি বাঁধা শুরু করি। কিন্তু এই ফেটি নিয়ে এত আলোচনা হয়েছে যে এখন এটা বেঁধেই খেলি। চুল ছোট থাকলেও ফেটি বেঁধে খেলি।”
বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলবে পাকিস্তান। সেখানে স্পিনারেরা সাহায্য পান। সেই সাহায্য কাজে লাগিয়ে দলকে জেতানোর লক্ষ্যেই তিনি মাঠে নামতে চান, জানিয়ে দিয়েছেন তারিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের