টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চূড়ান্ত হওয়ার পর মঙ্গলবার মুখ খুলেছিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। সেই মন্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বদলে দিয়ে অন্য ভাবে দেখানো হল পাকিস্তানের টিভি চ্যানেলে। তার বিরোধিতা করে মুখ খুলেছেন রাজীব। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
পাকিস্তানের ‘এআরওয়াই নিউজ়’ চ্যানেলের হয়ে একটি ক্রিকেট অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। মঙ্গলবার তিনি অনুষ্ঠানের মাঝে রাজীবের মন্তব্য শোনান। সেখানে রাজীবকে বলতে শোনা গিয়েছে, “ভারতের বিরুদ্ধে যাতে পাকিস্তান খেলে, তার জন্য আইসিসি-কে বার বার অনুরোধ করেছিল বিসিসিআই। বৈঠক থেকে যে ফলাফল পাওয়া গিয়েছে তাতে আমি আপ্লুত। খুব ভাল, মৌখিক সমাধান বেরিয়েছে। ক্রিকেটকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বক্তব্যের মাঝের অংশটি বদলে দেওয়া হয়েছে। রাজীব কখনওই বলেননি যে বিসিসিআই ‘বার বার অনুরোধ’ করেছে আইসিসি-কে। তিনি বলেছিলেন, ‘‘আইসিসি প্রতিনিধিদলের উদ্যোগে এবং আইসিসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে যে আলোচনা শুরু হয়েছিল, তার ফলাফল দেখে আমি অত্যন্ত আনন্দিত। লাহৌরে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যে সমাধানসূত্র বার হয়েছে, তা প্রশংসনীয়। ক্রিকেটের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সৌহার্দপূর্ণ সমাধান খুঁজে পাওয়া গিয়েছে। এই উদ্যোগ নেওয়ার জন্য পুরো কৃতিত্ব আইসিসির।’’ সেই বক্তব্যকেই ঘুরিয়ে-পেঁচিয়ে অন্য ভাবে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
এই মন্তব্য নিয়ে হইচই শুরু হতেই মুখ খুলেছেন রাজীব। তিনি লিখেছেন, “বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমার বক্তব্যের একটা ভিডিয়োর শব্দ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কারসাজি করে বদলে দেওয়া হয়েছে। ওই মন্তব্য আমার করা নয়। সকলের কাছে আমার অনুরোধ, ওই ভিডিয়োয় বিশ্বাস করবেন না এবং ছড়াবেন না। ওই ভিডিয়ো দেখলেই রিপোর্ট করুন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের