ঘরে ঘরে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে ফর্মে রাজস্থান রয়্যালসের ব্যাটার। শনিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরানও করেছে সে। বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ রবিচন্দ্রন অশ্বিনের বাবা-মা। মন দিয়ে বৈভবের খেলা দেখছেন তাঁরা।
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, কী ভাবে বৈভবের খেলা দেখার জন্য তাঁর বাবা-মা মুখিয়ে থাকেন। অশ্বিন বলেন, “সত্যি বলতে, আমি এর আগে আমার বাবা-মাকে এ ভাবে কাউকে ভালবাসতে দেখিনি। ওরা মন দিয়ে বৈভবের খেলা দেখে। ওরা বলে, ‘বৈভব দুর্দান্ত ব্যাটার। কী অসাধারণ সব শট খেলে।’”
তাঁর বাবা-মা বৈভবের এক নম্বর ভক্ত হয়ে উঠেছেন বলে জানিয়েছেন অশ্বিন। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমার বাবা-মা বাড়িতে নীচের তলায় থাকে। ওদের সঙ্গে বসে আমি রাজস্থানের খেলা দেখি। বৈভব রান করলে ওরাও উল্লাস করে। বলে, ‘ওর গালটা দেখো। পুরো বাচ্চাদের মতো। কী ভাবে উল্লাস করছে দেখো।’ বৈভবকে নিয়ে আমার বাবা-মা সারা ক্ষণ কথা বলে।”
আরও পড়ুন:
আগের দিন হায়দরাবাদের বিরুদ্ধে শতরানের পরেই রিভার্স স্কুপ খেলতে গিয়ে আউট হয়েছে বৈভব। তাতে বৈভবের থেকেও হয়তো তাঁর বাবা-মা বেশি দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন অশ্বিন। তিনি বলেন, “বৈভব আউট হওয়ার পর বাবা বলল, ‘ওই শটটা মারতে যাওয়ার কী দরকার ছিল? ও কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল?’ আমি বললাম, বাবা, ও বাচ্চা ছেলে। ওকে খেলতে দাও।”
অশ্বিন নিজে ভারতের অন্যতম সেরা স্পিনারদের একজন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭৬৫ উইকেট নিয়েছেন। টেস্টে অনিল কুম্বলের পরেই সবচেয়ে বেশি উইকেট তাঁর। ছেলে বোলার হলেও আইপিএলে এক ১৫ বছরের ব্যাটার অশ্বিনের বাবা-মায়ের মন জিতে নিয়েছে। অশ্বিনের বাড়িতে রাজ করছে সে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী