আইপিএলে প্রতিটি ম্যাচেই আগ্রাসী ইনিংস খেলে মাতিয়ে দিচ্ছে বৈভব সূর্যবংশী। ১১ ম্যাচে ৪৪০ রান হয়ে গিয়েছে তাঁর। দ্বিতীয় আইপিএলেই ৫০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার মুখে ১৫ বছরের ব্যাটার। রবিচন্দ্রন অশ্বিন দ্রুত জাতীয় দলে দেখতে চান বৈভবকে। শুধু তাই নয়, তিনটি ফরম্যাটেই বৈভবকে খেলানোর দাবি তুলেছেন তিনি।
অশ্বিনের মতে, বৈভবকে দেখতেই লোকে মাঠে আসছে। জনপ্রিয়তা এবং প্রতিভার কথা ভেবে দ্রুত তাকে জাতীয় দলে নেওয়া হোক। অশ্বিনের কথায়, “প্রত্যেক বোলারকে আক্রমণ করছে। ওকে টেস্ট ম্যাচে দেখতে আমার আপত্তি নেই। এমনকি তিনটে ফরম্যাটেও খেলানো যেতে পারে। ওকে যত পারা যায় মাঠে নামানো হোক। ওকে দেখতেই মাঠে লোক আসবে। কারণ তাঁরা নিশ্চিত বৈভব ওঁদের আনন্দ দেবে।”
অশ্বিনের মতে, বৈভব জীবনের সেরা ফর্মে রয়েছে। তাই কোনও মতেই জাতীয় দলে খেলানোর এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। ভারতের প্রাক্তন অফস্পিনার বলেছেন, “বৈভব কোনও সুযোগই ছাড়ছে না। ক্রিকেট বল নিয়ে যা যা করা সম্ভব সেটাই করছে। যে ভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল-সহ বিভিন্ন ম্যাচে ও খেলেছে, তাতে এখন অনায়াসে ওকে বক্স অফিস ক্রিকেটার বলে দেওয়া যায়।”
অশ্বিনের সংযোজন, “জীবনে এমন সুযোগ খুব কমই আসে যখন আপনি প্রাণ খুলে ক্রিকেটটা উপভোগ করতে পারেন। বৈভব মাত্র ১৫ বছরেই সেটা করে দেখাচ্ছে। তাই এখনই ওকে জাতীয় দলে নেওয়া হোক।”
আরও পড়ুন:
নিজের প্রাক্তন দল রাজস্থানকেও একটি পরামর্শ দিয়েছেন অশ্বিন। তাঁর মতে, বৈভব যে ভাবে খেলছে সে ভাবেই তাকে খেলতে দেওয়া উচিত রাজস্থানে। অশ্বিন বলেছেন, “এটা করা যাবে না বা ওটা করা যাবে না, এ সব কথা এখন বৈভবকে বলা উচিতই নয়। ওদের দলে ধ্রুব জুরেল, রিয়ান পরাগ এবং দোনোভান ফেরেরার মতো ক্রিকেটার রয়েছে। তারা দায়িত্ব নিক। বৈভবের কাঁধে এখন কোনও দায়িত্ব দেওয়ারই দরকার নেই। বৈভব যে ভাবে শুরু করে এবং যে রকম ব্যাটিং লাইন-আপ রাজস্থানের রয়েছে তাতে বেশির ভাগ ম্যাচই ওদের অনায়াসে জেতা উচিত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী