নজির ভুবনেশ্বর কুমারের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে এক নতুন কীর্তি গড়লেন তিনি। আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর। এই নজির আর কোনও পেসারের নেই।
চেন্নাইয়ের ব্যাটার আয়ুষ মাত্রেকে আউট করে উইকেটের ডবল সেঞ্চুরি করেছেন ভুবি। অফ স্টাম্পের বাইরে মন্থর গতির বল করেছিলেন তিনি। বলের গতি বুঝতে পারেননি আয়ুষ। তিনি মিড অফের উপর দিয়ে খেলতে যান। কিন্তু মিড অফে থাকা রজত পাটীদারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
আয়ুষ আউট হওয়ার পরেই বেঙ্গালুরুর ক্রিকেটারেরা ভুবনেশ্বরকে শুভেচ্ছা জানান। সবচেয়ে বেশি আনন্দ করেন বিরাট কোহলি। সতীর্থের কীর্তিতে তিনি যে কতটা খুশি হয়েছেন তা বোঝা যাচ্ছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে চার ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ, ভুবির দখলে এখন ২০২ উইকেট।
২০১১ সালে আইপিএলে অভিষেক ভুবনেশ্বরের। ২০১৭ সালে সবচেয়ে বেশি ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৬ ও ২০১৭ সালে বেগনি টুপির মালিক হয়েছিলেন ভুবি। ২০১৬ সালে ২৩ ও ২০১৭ সালে ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। ভুবিই একমাত্র বোলার যিনি পর পর দুই মরসুমে বেগনি টুপি জিতেছেন।
আরও পড়ুন:
হায়দরাবাদের হয়ে ১৪৫ ম্যাচে ১৫৭ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। বাকি উইকেট পুণে ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আইপিএলে এই তিন দলের হয়ে খেলেছেন এই ডানহাতি পেসার।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট রয়েছে যুজবেন্দ্র চহালের দখলে। ২২৪ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে ভুবনেশ্বর। তিন নম্বরে রয়েছেন সুনীল নারাইন। আইপিএলে ১৯৩ উইকেট রয়েছে কেকেআরের স্পিনারের। ভুবির পরে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ডোয়েন ব্র্যাভোর। ১৮৩ উইকেট নিয়েছেন তিনি। জসপ্রীত বুমরাহের দখলেও রয়েছে ১৮৩ উইকেট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৪৪
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও -
১২:০৮
আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে সহজ অঙ্ক তিন দলের সামনে, কলকাতাকে কী করতে হবে? দৌড় থেকে ছিটকে গিয়েছে কারা? -
সঞ্জুর ব্যাটে জয় চেন্নাইয়ের, অক্ষরের দিল্লিকে হারিয়ে আইপিএলে প্লেঅফের আশা উজ্জ্বল করল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা
-
কর্নাটকের বিধায়কদের আবদারে ক্ষুব্ধ বোর্ড, আইপিএলের ফাইনালে উঠলেও ঘরের মাঠে খেলার সুযোগ হারাতে পারেন কোহলিরা
-
আইপিএলে প্রথম উইকেট নিয়েই পকেট থেকে কাগজ বার করে দেখালেন ‘জয় শ্রীরাম’! চর্চায় মুম্বইয়ের নতুন বোলার