Advertisement
E-Paper

বিরাট রেকর্ড! আইপিএলে নতুন নজির গড়লেন কোহলি, ছাপিয়ে গেলেন রোহিতকে

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ বলে ২৮ রান করেছেন বিরাট কোহলি। এই ইনিংসের মাঝে রেকর্ড গড়েছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ২১:২৩
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আইপিএলে আরও একটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি রানের পাশাপাশি এ বার একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধেও সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন তিনি। কোহলি ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকে।

এত দিন এই রেকর্ড ছিল রোহিতের নামে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ১১৬১ রান করেছেন রোহিত। কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে এটিই ছিল এতদিন সর্বাধিক রান।

দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি। রোহিতের রেকর্ড ভাঙতে রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে তাঁর দরকার ছিল ১৬ রান। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে রোহিতকে ছাপিয়ে যান কোহলি। এখন আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর রান ৩৬ ম্যাচে ১১৭৮।

আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে কোহলির রান ধরলে অবশ্য তিনি প্রথম ওভারেই রোহিতের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই দুই প্রতিযোগিতা মিলিয়ে রোহিতের রেকর্ড ভাঙতে কোহলির দরকার ছিল ২ রান। প্রথম ওভারেই তা করে ফেলেন তিনি। আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৬ ম্যাচের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে ১৪ রান করেছিলেন কোহলি।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Virat Kohli RCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy