রবিবার বৃষ্টি হয়েছে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায়। সোমবারও একই পূর্বাভাস রয়েছে। সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ রয়েছে। গত বারও ইডেনে এই দুই দলের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এ বারও সেই আশঙ্কা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে বলেছে, সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়তে পারে খেলায়। তবে সমর্থকদের কাছে একটিই স্বস্তির খবর, রবিবার সকালে বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে তা কমেছে। বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি। সোমবারও যদি তেমনটা হয়, তা হলে খেলা হবে। অন্তত ওভার কমিয়েও খেলা শেষ করা যাবে।
মৌসম ভবন একটি বিবৃতিতে বলেছে, “বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে। ফলে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। বুধ ও বৃহস্পতিবার সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি হতে পারে।”
আরও পড়ুন:
রবিবার ইডেনের পিচ-সহ পুরো মাঠ ঢাকা ছিল। ফলে কেকেআর ও পঞ্জাব দল মাঠে অনুশীলন করেনি। কেকেআর অবশ্য ইন্ডোরে অনুশীলন করেছে। ভারতের সব মাঠগুলির মধ্যে ইডেনের নিকাশি ব্যবস্থা অন্যতম ভাল। তিনটি সুপার সপার রয়েছে। বৃষ্টি থামলে অল্প সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী করে তোলা যায়। তবে তার জন্য বৃষ্টি থামতে হবে।
গত বার ২৬ এপ্রিল ইডেনে পঞ্জাবের ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল। আর থামেনি। ফলে বাধ্য হয়ে ম্যাচ বাতিল করতে হয়েছিল। আইপিএলে অতীতেও ঝড়বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তেছে। সেই পরিস্থিতি আবার তৈরি হয়েছে। এখন দেখার, সোমবার প্রকৃতি কী খেল দেখায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী