তখন সবে নিজের স্পেল শেষ করেছেন মহম্মদ শামি। নিজের পুরনো দলের বিরুদ্ধে চার ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। স্পেল শেষ হওয়ার পরেই মাঠের বাইরে বেরিয়ে যান শামি। লখনউ সুপার জায়ান্টসের পেসারের এই কাজে বিভ্রান্তি ছড়ায়। মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ।
হায়দরাবাদের ইনিংসের ১০ ওভার শেষ হওয়ার পর দেখা যায়, মাঠের বাইরে গিয়ে ডাগ আউটে বসে রয়েছেন শামি। তাঁর বদলে মাঠে নেমেছেন ম্যাথু ব্রিৎজ়কে। দক্ষিণ আফ্রিকার এই পেসার লখনউয়ের ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় ছিলেন। ফলে আম্পায়ারদের মনে হয়, শামির বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্রিৎজ়কেকে নামিয়ে দিয়েছে লখনউ।
লখনউয়ের মেন্টর কেন উইলিয়ামসন ও অধিনায়ক পন্থের কাছে সেটা জানার চেষ্টা করেন আম্পায়ারেরা। কারণ, ইমপ্যাক্ট ক্রিকেটার নামানোর আগে আম্পায়ারদের তা জানাতে হয়। কিন্তু লখনউ তেমন কিছু করেনি। ফলে আম্পায়ারেরা বিষয়টা স্পষ্ট করে জানতে চান।
আরও পড়ুন:
তখনই পন্থের সঙ্গে তর্ক হয় আম্পায়ারের। পন্থ স্পষ্ট করে বোঝান, শামির পরিবর্তে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে ব্রিৎজ়কেকে নামানো হয়নি। পরিবর্ত ফিল্ডার হিসাবে নামানো হয়েছে। এই তর্কের মাঝে আবার শামি মাঠে ফেরেন। ব্রিৎজ়কে মাঠের বাইরে বেরিয়ে যান। এই ঘটনার ফলে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে।
দু’ওভার পরেই অবশ্য শামিকে তুলে নেয় লখনউ। তবে তাঁর বদলে ব্রিৎজ়কে নন, আয়ুষ বাদোনিকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নামানো হয়। অর্থাৎ, তিন বিদেশি নিয়েই এই ম্যাচে খেলছে লখনউ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৪৪
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও -
১২:০৮
আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে সহজ অঙ্ক তিন দলের সামনে, কলকাতাকে কী করতে হবে? দৌড় থেকে ছিটকে গিয়েছে কারা? -
২৩:০০
সঞ্জুর ব্যাটে জয় চেন্নাইয়ের, অক্ষরের দিল্লিকে হারিয়ে আইপিএলে প্লেঅফের আশা উজ্জ্বল করল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা -
১৭:৩৭
কর্নাটকের বিধায়কদের আবদারে ক্ষুব্ধ বোর্ড, আইপিএলের ফাইনালে উঠলেও ঘরের মাঠে খেলার সুযোগ হারাতে পারেন কোহলিরা -
আইপিএলে প্রথম উইকেট নিয়েই পকেট থেকে কাগজ বার করে দেখালেন ‘জয় শ্রীরাম’! চর্চায় মুম্বইয়ের নতুন বোলার