অসুস্থতার জন্য শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক পাণ্ড্য। মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অবশ্য জিততে পারেননি। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি হার্দিককে পাবে মুম্বই শিবির?
শনিবার টসের পরই সূর্য জানিয়ে দিয়েছিলেন হার্দিকের খেলতে না পারার কারণ। তিনি বলেন, ‘‘হার্দিক সুস্থ নয়। ওকে দেখেও তরতাজা লাগছে না। তাই এই ম্যাচটা ও খেলতে পারছে না। সে জন্য আমায় নেতৃত্ব দিতে হচ্ছে।’’ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিককে নিয়ে উদ্বেগের কিছু নেই। শরীর ঠিক না থাকায় শনিবার তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বই শিবির।
রাজস্থানের বিরুদ্ধে হার্দিকের খেলতে সমস্যা হবে না বলেই মনে করছে মুম্বই। হার্দিকের ভাইরাল জ্বর হয়েছে। শরীর কিছুটা দুর্বল। চিকিৎসা চলছে ভারতীয় দলের অলরাউন্ডারের। মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে খবর, দলের সঙ্গে গুয়াহাটি যাবেন হার্দিক। সোমবারের মধ্যে রিয়ান পরাগের দলের বিরুদ্ধে মাঠে নামতে তাঁর সমস্যা হওয়ার কথা নয়।
আরও পড়ুন:
পাঁচ বারের চ্যাম্পিয়নেরা অক্ষর পটেলদের কাছে হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছে। তাই রাজস্থানের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচ মুম্বইয়ের জন্য গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, আইপিএলের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে রাজস্থান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২২:৩৩
পরিবর্তনের হাওয়া কলকাতায়! এ বার দিল্লি জয়, অ্যালেনের শতরান, রাহানের সাহসী সিদ্ধান্তে আট থেকে সাতে কেকেআর -
১৯:০১
অ্যালেনের শতরান, ৩৪ বল বাকি থাকতে দিল্লিকে ৮ উইকেটে হারাল কেকেআর, টানা চার জয় রাহানেদের -
১৭:৫৬
কোহলির মন্ত্রেই কোহলিকে আউট করেছেন প্রিন্স, ম্যাচের পর লখনউ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিলেন বিরাট -
১৭:৪৮
ধোনির আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, এর মধ্যেই অন্য নজির গড়ে ফেললেন মাহি -
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন